১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

রাসিকের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন পরিকল্পনায় সংবাদ সম্মেলনে মেয়র এএইচএম খায়রুজ্জামন লিটন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,রাজশাহী সিটি কর্পোরেশন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন কাজসমূহ বাস্তবায়ন করেছে।এ সময় তিনিবিভ্রান্তকরণ তথ্যে বিভ্রান্ত না হয়ে চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে নগরবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (০৯ মে) বেলা ১২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে নগরীর চলমান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যেএই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পবিবারের শহীদ সদস্যগণ,জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধেরবীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মারণ করেন রাসিক মেয়র।প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে নগরীর বিভিন্ন রেল ক্রসিং এ ফ্লাইওভার নির্মাণসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক দৃষ্টান্ত তুলে ধরেন।তিনি আরও বলেন ১৯৬৬/৬৮ সালে গ্রেটার রোড নির্মাণকালে উক্ত সড়কের নির্মাণের প্রয়োজনীয়তা নেই বলে কথা উঠেছিল।বিগত ২০/৩০ বছর থেকে আমরা দেখছি,গ্রেটার রোড নির্মাণ কতটা প্রয়োজনীয় ছিল।উল্লেখ্য যে,ফ্লাইওভারের কাঠামো দাঁড় হতে এক থেকে দেড় বছর সময় লাগবে।ফ্লাইওভারের নিচের অংশের কাজ শেষ হলে উপরের অংশের কাজ শুরু হবে,তখন নিচ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।ফ্লাইওভার নির্মাণাধীন সড়কে এক থেকে দেড় বছর যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হবে।এই সাময়িক অসুবিধার জন্য আমরা নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করছি।এসময় সিটি মেয়র নগরবাসীর প্রতি উদাত্ত আহবান,আসুন অসত্য প্রচারে বিভ্রান্ত না হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে জনকল্যাণ ও রাজশাহী মহানগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সহযোগিতা করি।ইতিবাচক কার্যক্রম লিখনীর মাধ্যমে তুলে ধরে নগরীর ভাবমূর্তি উজ্জ্বল ও সুনাম বৃদ্ধি করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন রাসিক মেয়র।সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক,প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম,প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন,১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী,১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান,ড. তসিকুল ইসলাম রাজা,কবি আরিফুল হক কুমার, সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান,রাবির গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সাজ্জাদ বকুল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন,৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম,৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান,৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান,৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান,১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী,২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী,২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, l২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান,২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন,৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন,প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।lসঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ রহমান মিশু।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

You cannot copy content of this page