১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের নির্বাচনী ইশতেহার প্রকাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই নির্বাচনে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: তারিকুল ইসলাম উজ্জ্বল তার ১২ দফা নির্বাচনী ইস্তেহার প্রকাশ উপলক্ষে লোহাগড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেন।বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১২ টায় লোহাগড়া পৌর আওয়ামী লীগ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী ইমদাদুল,জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল মাহমুদ তুফান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন,লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুন্সী রিয়াজ রহমান,লোহাগড়া উপজেলা ওলামা লীগের সভাপতি কামরুজ্জামান ইজাজসহ প্রমূখ।মতবিনিময় শেষে চেয়ারম্যান প্রার্থী মো: তারিকুল ইসলাম উজ্জ্বল ১২ দফা নির্বাচনী ইশতেহার পেশ করেন।তিনি নির্বাচিত হলে লোহাগড়া উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন। প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ সরবরাহ এবং সরকার প্রদত্ত ভর্তুকি প্রকৃত কৃষকদের মাঝে বন্টনের ব্যবস্হা করবেন। বেকার যুবকদের তথ্য ও প্রযুক্তিগত প্রশিক্ষণ ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।গ্রামীণ রাস্তাঘাট ও সড়কের উন্নয়ন, প্রকৃত ভাতা ভোগীদের প্রাধান্য দিয়ে ভাতার সুষম বন্টন, জমি জাল- জালিয়াতকারী এবং ভূমি দস্যুদের দৌরাত্ব বন্ধ করাসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়নকরণ।সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহ অবস্থান নীতি বজায় রেখে শান্তি প্রতিষ্ঠাসহ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ,মাদ্রাসা,গোরস্থান ও মন্দির সমূহের মান উন্নয়ন,শিক্ষা শিল্প-সাহিত্য সহ অন্যান্য ক্ষেত্রে অবদান রাখায় গুনীজনদের সম্মাননা প্রদান করা হবে। সর্বোপরিজন গণের সার্বিক উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ের বিকাশে সব পক্ষকে নিয়ে দল মত নির্বিশেষে কাজ করা এবং স্বচ্ছ,জবাবদিহিমূলক এবং স্মার্ট লোহাগড়া উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।পরিশেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,কালো টাকা ও পেশী শক্তিকে উপেক্ষা করে আপনারা সকলে ভোটকেন্দ্রে এসে আপনাদের মূল্যবান ও পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করবেন।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত
পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত।
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

You cannot copy content of this page