২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

অবগাহন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমেঃ সজীব
০৬/০৫/২০২৪ ইং

চোখের মাঝে মৃত ঘুমের লাশে
রক্তিম আভায় উদ্ভাসিত নগ্ন উল্লাস,
বিভাজিত করে পৃথিবীতে জন্ম নেয়া
ঘুণে খাওয়া মানবতার ভাগ্যের পরিহাস।
আদিমকাল হতে উত্তপ্ত মরুভূমির তৃষ্ণায়
বলি হয় অনাদিকালের সূর্যসন্তান,
রক্তগঙ্গার ইতিহাস চরিতার্থ করে
ভেঙে পড়া সব ঐক্যের আহ্বান।
রিক্ত নিঃস্ব ভাগ্যলিপিও পরিবর্তিত হয়
চেয়ে থাকা শকুনের চোখের তারায়,
পরাবাস্তবতায় মাথা ঠুকে মরে আজ
প্রবল অভিশপ্ত নেশাময় সময়।
তবুও জাগবে না বিবেক, জাগবে না মানুষ
তবুও মৃত চিলের চিৎকারের মতোন,
হেরে যাবে ধেয়ে আসা কালো মেঘের
কালবৈশাখীর উন্মাদনার করুণ নাঁচন।
জেগে থাক তবে ঐ নক্ষত্রের পরিহাস
লেখা থাক সব এই অস্থিরতার ইতিহাসে,
দেবদূতেরা না হয় থাকুক লুকিয়ে
অনন্ত কালো আঁধারের চারিপাশে।
পুড়ে ছাই হোক অন্ধ সেই শিকারী
খাক হোক নতুন শব্দের রক্তাভ ভান্ডার,
মাথা কূটে মরেও নিঃস্ব হোক আজ
অকালে বেড়ে ওঠা ক্ষোভের চিৎকার।
বয়ে যাক সব জড়তার আস্ফালন,
চেনা অচেনা আঁধারের নিষ্ঠুর অবগাহন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page