৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে ‘হানি ট্র্যাপে’ অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত পটিয়ায় র্্যাবের অভিযানে ৩কোটি টাকার ইয়াবা সহ ৬জন বাইক আরোহী গ্রেপ্তার। কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত উখিয়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না- ওসি আতিকুর রহমান কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক আবু হায়দারকে ফুলেল সংবর্ধনা মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

হুট করেই ছুটি বাতিল করায় পক্ষে বিপক্ষে শনিবারের ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> বন্ধের ঘাটতি পোষাতে শনিবারও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করেছে মন্ত্রণালয়।এতে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের।আর শিক্ষকরা বিপক্ষে মত দিয়ে উল্টো গত বছর বাতিল হওয়া গ্রীষ্ম ও শীতকালীন ছুটি সমন্বয়ের দাবি জানিয়েছেন।ন্যূনতম ছুটি না থাকলে শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের।বছরের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহ আর চলতি দাবদাহে নানা ছুটি ও বন্ধের কারণে মাধ্যমিক পর্যায়ে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে- তা পুষিয়ে নিতে এবার শনিবারেও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ক্লাস চলছে।অনেক অভিভাবকই বলছেন,শুক্র ও শনিবার ছুটি না থাকায় বাড়ির কাজ নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।আর এই সিদ্ধান্তের ফলে কিশোর বয়সী সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবারে সঙ্গে সময় কাটানো প্রক্রিয়াটিও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা।শনিবার ক্লাস চালু রাখার বিপক্ষে শিক্ষকদের একটি বড় অংশ।তারা বলছেন,হুট করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত।ফলে ব্যাহত হতে পারে শিখন-শেখানো কার্যক্রম।সিদ্ধান্ত বাতিল না হলেও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।সমিতির সভাপতি মোঃ আব্দুল হালিম ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব রুহুল আমিন বলেন,অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ছুটির বিষয়টি উল্লেখ করা আছে।কিন্তু আমরা ছুটি পাচ্ছি না।আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি, নিয়ম মেনে ছুটি দেয়ার।আবারও আহ্বান জানাই শনিবার স্কুল বন্ধ রাখতে।না হলে দাবি আদায়ে আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা থাকবে না।ছুটি বা বন্ধ বাতিল না করে প্রাকৃতিক দুযোর্গ হলে সেই ঘাটতি কীভাবে সমন্বয় করা হবে তা বছরের শুরুতেই পরিকল্পনায় রাখার পরামর্শ দিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন,সারা সপ্তাহব্যাপী ক্লাসের পর ন্যূনতম দুদিন ছুটি না থাকলে তা শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভার ফেলবে।একজন শিক্ষা ও গবেষক বলেন,পর্যাপ্ত ছুটি না থাকলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের ওপরই চাপ বাড়বে।এতে হিতে বিপরীত হবে।এজন্য পরামর্শ থাকবে এ পদক্ষেপ না নেয়ার জন্য।নতুন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষা বিশেষজ্ঞ,অভিভাবক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পরামর্শ দরকার ছিলো।হুট করেই ছুটি বাতিল পক্ষে বিপক্ষে মত শনিবার বিদ্যালয়ে ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.০৫.২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজারে ‘হানি ট্র্যাপে’ অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
পটিয়ায় র্্যাবের অভিযানে ৩কোটি টাকার ইয়াবা সহ ৬জন বাইক আরোহী গ্রেপ্তার।
কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
উখিয়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না- ওসি আতিকুর রহমান
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ
রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক আবু হায়দারকে ফুলেল সংবর্ধনা

You cannot copy content of this page