২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

অন্ধকারের রাজদূত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমেঃ সজীব

ডুবে যাওয়া স্বপ্নগুলোর সলিলসমাধিতে
তুমি আর কখনো ফুল দিতে এসো না,
দুঃস্বপ্নের সাথে আঁধারের মেলবন্ধনের মাঝে
তুমি এসো না কখনো অযাচিত অতিথি হয়ে।
বুক ভরা দীর্ঘশ্বাসে আজ আমার হৃদয় পূর্ণ
এখানে তোমাকে স্বাগত জানানোর কেউ নেই,
তোমার জন্য জন্ম নেয়া অনুভূতির দেয়াল জুড়ে
আজ শুধু অবরুদ্ধ ক্ষোভের অনল প্রবাহ।
তোমার অধর বেয়ে নামা অশ্রুরুদ্ধ সব প্রশ্নে
আমি পৃথিবীর সবচেয়ে দুর্বল উত্তর প্রদানকারী,
তবুও চেয়েছিলাম তোমার অস্তিত্বে প্রবেশ করতে
হেরে গেছি আমি, জিতে গেছে আমার অনাধিকার।
নতুন কোনো অন্ধকারের জন্মের অপেক্ষায়
আমি আজও পথ চলি টালমাটাল সব রাতে,
অন্ধ হয়ে যাওয়া আবেগের চোরাবালিতে আজ
নিহত হয় বিবেকের মিছিলে অংশ নেয়া সব স্লোগান।
হাজার বছরের পুরোনো আদিম পশুদের মতোন
আজ আমি উপভোগ করি ছিন্ন সব সময়ের অসময়,
তবুও একফোঁটা অশ্রুর দামে বিক্রি হয় আমার স্মৃতি
একফোঁটা বৃষ্টির জন্য প্রবল হাহাকার করে এই শরীর।
তৃষ্ণার্ত ভাবাবেগে সমৃদ্ধ প্রতিটি সকাল জন্ম দেয়
অনাকাঙ্ক্ষিত সব রাতের নিরন্তর চাওয়া-পাওয়া,
শেষ বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় চেয়ে থাকি
নিঃস্ব রিক্ত আকাশের দূর থেকে ভালোবাসার মেঘে।
অদৃশ্য মায়ায় ছেঁকে ধরে চারিদিকের বাতাসের গান
তবুও আমি জানি, এই গানের কোনো সুর নেই,
বেসুরো রাতের নিস্তব্ধতায়, মহাকালের অভিশাপে
আজ আমি এক অনাদিকালের অন্ধকারের রাজদূত!

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page