৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ১২১.৫৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> মেগাওয়াট গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সাথে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়নের একটি প্যাকেজ স্বাক্ষর করেছে।এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশী অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্রটি দেশের প্রথম বেসরকারি খাতের ইউটিলিটি-স্কেল সৌর সুবিধা।অর্থায়ন প্যাকেজটিতে এডিবি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার,ফান্ডের ২৮.০৫ মিলিয়ন ডলারের বি-লোন সিন্ডিকেড- যা এডিবি’র লেন্ডার অব রেকর্ড হিসাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তায় একটি আমস্টারডাম-ভিত্তিক উদীয়মান বাজার ক্রেডিট তহবিল থেকে এসেছে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার সমান্তরাল ঋণ পাওয়া যাবে।এডিবি প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের মহাপরিচালক সুজান গ্যাবরি বলেন, এশিয়ার ক্লাইমেট ব্যাংক হিসাবে,এডিবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিকে সমর্থন করার সুযোগকে স্বাগত জানায়- যেখানে এই ধরনের প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন পাওয়া একটি চ্যালেঞ্জ।’তিনি আরো বলেন, ‘এই অংশীদারিত্ব পরিচ্ছন্ন জ্বালানি সুবিধার জন্য অর্থায়ন সংগ্রহ করতে ও যেখানে এটির সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে আরো বিনিয়োগকে উদ্দীপিত করার ক্ষেত্রে আমাদের প্রধান ভূমিকার এটি একটি উদাহরণ।’সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক ১৯৩.৫ গিগাওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক ৯৩,৬৫৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াবে।পিটি ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন,‘এডিবির নেতৃত্বে আন্তর্জাতিক ঋণদাতাদের সহায়তায় বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসরকারি খাতের একটি সৌর প্রকল্পের জন্য অর্থায়ন নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।’তিনি আরো বলেন, ‘এডিবির মতো একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব,টেকসই প্রবৃদ্ধির দিকে আমাদের যাত্রায় সক্ষমতার প্রতি স্বীকৃতি ও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত করে।’ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শীতবস্ত্র প্রস্তুতকারক- প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (পিটি) এর মালিকানাধীন ডিএসই বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্টও পরিচালনা করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page