১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

আনোয়ারায় বীর মুক্তিযোদ্ধা পেছু মিয়ার পরিবারের উপর হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর হেটিখাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা পেছু মিয়ার পরিবারের উপর সন্ত্রাসী ফোরকান গং কর্তৃক হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা পেছু মিয়ার বড় ছেলে মুহাম্মদ শহীদুল আলম।লিখিত বক্তব্যে তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ পেছু মিয়া একজন স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা।তিনি স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এবং সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর অনুপ্রেরণায় আনোয়ারা থানার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ,বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল হকের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।তাছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুছ ছবুরের প্রেরিত পটিয়া থেকে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান এর নেতৃত্বে বীর পেছু মিয়ার বাড়িতে দীর্ঘ ১ মাস মুক্তিযোদ্ধারা অবস্থান করে যুদ্ধ কার্যক্রম চালান।তিনি (পেছু মিয়া) হেটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম হেটিখাইন বাইতুন নুর শাহী জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য।আমি (শহীদুল আলম) একজন ব্যবসায়ী এবং হাইলধর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, ছোট ভাই মোহাম্মদ শফিকুল হক দুলু একজন বেসরকারি চাকুরীজীবী ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য এবং হেটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,ছোট ভাই মুহাম্মদ একরামুল হক মামুন হেটিখাইন গ্রামের একজন ব্যবসায়ী ও ছোট ভাই মুমিনুল হক হামিদ চট্টগ্রাম শহরের একজন ব্যবসায়ী ও আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এবং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।আমি ও আমার পুরো পরিবার আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত।তিনি আরো বলেন-হেটিখাইন গ্রামে মহান স্বাধীনতার পক্ষে যে কয়েকটি পরিবার সর্বপ্রম এগিয়ে এসেছিল তারমধ্যে আমাদের পরিবার অন্যতম। পৃথিবীর ইতিহাসে সত্যের বিপরীতে যেভাবে মিথ্যা ছিল,ঠিক সেভাবে আমাদের অঞ্চলে ৭১ এর ঘাতক,আলবদর, আলশামস’র দোসর,জামাত-শিবিরের এজেন্ট ফোরকান গং তারই ধারাবাহিকতায় এ এলাকায় সমাজ ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন কার্যকলাপে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। এলাকায় এমন কোন অপকর্ম নাই যা ফোরকান গং সংঘটিত করে না। উক্ত ফোরকান গং মুখোশধারী ভদ্রবেশী পরষ্পর সংঘবদ্ধ, অস্ত্রধারী, জোর-জুলুমবাজ,ভূমিদস্যু,জবর দখলকারী,চাঁদাবাজ,অস্ত্র, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী লোক।উক্ত ফোরকান গং সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর নেতা মোঃ শিবলু ও ইমরান হোসেন সবুজকে নিয়ে নিরীহ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে জায়গা দখল,চাঁদাবাজি,মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড সংঘটিত করে থাকে।যে কোন মুহুর্তে আমার পিতাসহ আমার পরিবারের সদস্যদের প্রাণনাশ করতে পারে।আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,গণতন্ত্রের মানসকন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,মাননীয় আইনমন্ত্রী,মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী,বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক,চট্টগ্রামের পুলিশ কমিশনার,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি,পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট মহলের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ

You cannot copy content of this page