৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সপ্তম পেরিয়ে অষ্টম বর্ষে গণধ্বনি প্রতিদিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠক প্রিয় “দৈনিক গণধ্বনি প্রতিদিন অষ্টম বর্ষে পর্দাপণ করলো দৈনিক গণধ্বনি প্রতিদিন।২০১৭ থেকে ২০২৪ সাল অগণিত পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে সাত বছর পার করে অষ্টম বর্ষে পা’ রাখছে ”।এই অভিযাত্রা কালের বিবেচনায় হয়তো দীর্ঘ পথ নয়।তবে গণমাধ্যমের জন্য এই পথ-পরিক্রমার সময়টি ছিল বেশ কঠিন।এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহের দাপট,মহামারী করোনাভাইরাস পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব সংবাদপত্রকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে।এসবের মোকাবেলা করেই গণমাধ্যমকে সত্য প্রকাশের অঙ্গীকারকে এগিয়ে নিতে হয়েছে।তার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করেছে।গণধ্বনি প্রতিদিন বরাবরই এই অঙ্গীকারের প্রতি ছিল অবিচল।সংবাদপত্রের জন্য অপরিহার্য বিজ্ঞাপন প্রাপ্তি তুলনামূলক কমে যাওয়া এবং নিউজ প্রিন্টের মতো মুদ্রণ উপকরণের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়াসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে পথচলা অব্যাহত রেখেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক ইয়াকুব শিকদার।চলার এই পথে গনধ্বনি প্রতিদিনের পাঠক,বিজ্ঞাপনদাতা বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন বৈরী অবস্থাকে জয় করে সত্যের প্রতি অঙ্গীকার রক্ষায় সাহায্য করেছে।বরাবরের মতো এবারো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নগরীর জেলা পুলিশ লাইন ও টি-বাধ সংলগ্ন একটি অভিযাত কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।এবারের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন,রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।বিশেষ অতিথি থাকবেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার (বিপিএম), রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী,রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির চেয়ারম্যান ও দৈনিক সোনার দেশ’র সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদ’র সম্পাদক আহসান হাবীব অপু।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন,দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার।বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান সূচিতে থাকছে, প্রধান অতিথি,বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিদের আসন গ্রহণ।ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছ ও স্বাগত জানানো।এরপর সভাপতির অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু।পবিত্র কোরআন শরীফ তেলওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ।এরপর পত্রিকাটির পাঠক,বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি’র বক্তব্য প্রদান।পরে কেক কাটা পর্ব এবং আপ্যায়ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।সত্যের সন্ধানে আমরা’ এই শ্লোগানে ২০১৭ সালের ১৩ এপ্রিল আত্মপ্রকাশ করে দৈনিক গণধ্বনি প্রতিদিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page