২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী প্রিমিয়ার লিগে ম্যান সিটির নাটকীয় জয়, লিভারপুলের পয়েন্ট উদ্ধার বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি ঘুষ.সাইট: দুই দিনে জমা পড়ল ১৩ কোটি ৬৫ লাখ টাকার ঘুষের অভিযোগ গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন অর্জুন রামপাল জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে আটক ৪ চাঁদাবাজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় র‌্যাবের নামে অবৈধভাবে চাঁদা আদায়কারী মূলহোতা মোঃ শফিসহ ৪ জন চাঁদাবাজ’কে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭|গ্রেফতারকৃত অন্যান্য চাঁদাবাজরা হল দক্ষিন কাট্টলীর কালাম,রাশেদ ও সন্ধীপের শাকিল।২০ এপ্রিল’২৪ ইং শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এদেরকে আটক করা হয়।র‌্যাব-৭ সূত্রে জানা যায়,চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় র‌্যাবের নাম ভাঙ্গিয়ে জনৈক মোঃ শফি নামে এক ব্যক্তি চাঁদা আদায় করছে মর্মে মিডিয়ায় একটি সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৭,চট্টগ্রাম চাঁদা আদায়কারী মূলহোতা মোঃ শফি এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে।নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,কতিপয় চাঁদাবাজ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন এ-ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর বিভিন্ন বাস,টেম্পু ও সিএনজি অটোরিক্সা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে।উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ২০ এপ্রিল শনিবার আনুমানিক ১৮.৪৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত চাঁদাবাজ হালিশহর হাউজিং এস্টেটের মৃত আব্দুল অদুদের পূত্র মোঃ শফি(৫৮),দক্ষিন কাট্টলী আব্দুল পাড়ার মৃত সৈয়দুর রহমানের পূত্র আবুল কালাম আজাদ,মৃত মোঃ শফির পূত্র মোঃ রাশেদ (৩২),এবং হালিশহর বি ব্লকের মৃত ইলিয়াসের পূত্র সন্ধীপ্যা শাকিল (২৮) কে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের নিজ হাতে বের করে দেয়া বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত চাঁদার নগদ প্রায় সাড়ে ৪৪ হাজার টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,তারা পরস্পর যোগসাজশে বিগত ৪/৫ বছর যাবৎ বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিএনজি,বাস,টেম্পু,মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন এর গতিরোধ করে অবৈধভাবে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল,তারা বিভিন্ন সময় র‌্যাবের একাধিক অভিযানের ফলে কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে,হাতে নাম্বার লিখে টোকেন সরবরাহ করে থাকে।এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকিসহ ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন গাড়ী হতে ২০ টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করত বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত টাকাসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ চট্টগ্রাম ডিসির
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও

You cannot copy content of this page