মো দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
তারিখঃ০৪ এপ্রিল ২০২৪খ্রিঃ
তুমি কেনো বুঝলে না প্রিয়
আমার মায়াবী চোখের ইশারা
তুমি কেনো আসলে না
আমায় কেনো ডাকলে না।
তোমার জীবনে আসিনি যখন
আমাকে নিয়ে স্বপ্ন দেখোনি তখন
প্রেমের আলাপন ছিলো অজানা
যখন কথা হলো দুজনার মনজুড়ে
মনের আত্মবিশ্বাসে ঘাটতি বলে
অবশেষে মনের মিলনে জুটি হলে
পেলাম ফিরে দুজনে সুখের ঠিকানা
এই যে পৃথিবী তুমি আমি আছি বলে।
কতো আশা দোলে ভালোবাসার নীড়ে
তুমি আমার বুকে রবে চিরকাল সুখে
আমি চেয়ে থাকি কেঁদে ব্যাকুল নয়নে
তোমার সুখের পানে যত কথা আছে।
বলি কবিতার প্রেমের ভাষার প্রানে
তোমাকে কাছে টেনে আপন মনে
রঙে রঙে ভরে উঠুক দুজনের জীবন
একটুখানি এসো আমার পাশে থেকো।


মন্তব্য