মো দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
তারিখঃ ০৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ
তুমি আছো মোর এই মনের ঘরে
তোমার প্রতিচ্ছবিতে যাই হারিয়ে
কে যেনো দূর থেকে কল্পনায় স্বপ্ন বুনে
আলোর ছোঁয়ায় নিজের মনকে দোলে।
রঙিন জীবনের পথচলার সন্ধিক্ষণে
রং মাখা সেই স্বপ্নগুলো বিরাজ করে
কোথায় যেনো উড়ে যায় ক্ষণে ক্ষণে
দুটি মনের আত্মবিশ্বাসের আলাপনে।
স্বপ্নের স্মৃতি কথা বাস্তবে নাহি মিলে
তোমাকে চাওয়া হৃদয়ের ছায়াতলে
তাকিয়ে দেখো আঁখি মেলে ভালোবেসে
তোমার কথায় মোর অন্তরে তৃপ্তি মিলে।


মন্তব্য