৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আত্মসমর্পনকৃত জলদস্যুদেরকে বাঁশখালীতে এনে ঈদ সামগ্রী উপহার দিলেন র‌্যাব-৭

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> ২০১৮ ও ২০২০ সালে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের(সাবেক জলদস্যু) মাঝে র‌্যাব- এর মহাপরিচালকের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর’২৪ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছেন র‌্যাব-৭ চট্টগ্রাম।০২ এপ্রিল’২৪ ইং মঙ্গলবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম,বিপিএম,পিপিএম, পিএসসি, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী,র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তোফায়েল আহমদ সহ র‌্যাব-৭ এর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃকর্নেল মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম, পিএসসি তার বক্তৃতায় বলেন,র‌্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযান এবং কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে গত ২০১৮ সালের ৪৩ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবন যাপন শুরু করে।আত্মসমর্পণকৃত জলদস্যুদের সমাজে স্বস্তির সাথে স্বাভাবিক জীবনযাপন ও র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সহযোগিতার মনোভাবের কথা বিবেচনা করে গত ২০২০ সালে র‌্যাব-৭, চট্টগ্রাম আরও ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।র‌্যাব-৭,চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে।একই ধারাবাহিকতায় র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে মহেশখালী,কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার সামগ্রীর আয়োজন ও তাদের জিবন মান, সুখ দুঃখের খবরা খবর নিতে এ আয়োজন।জলদস্যুতার বিপদজনক জগত থেকে যারা আলোর পথের যাত্রী হবে, তাদের সকলের পাশে র‌্যাব ফোর্সেস সবসময় সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলেও জানান তিনি।র‌্যাব-৭ এর ঈদ উপহার সামগ্রী বিতরন ও আলোর পথে অভিযাত্রীদের সাথে মত বিনিময় সভায় আত্মসমর্পণকৃত জলদস্যুরা র‌্যাবের এরুপ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ
চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট
পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা।

You cannot copy content of this page