১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ পটিয়ায় ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৫ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই আহত ২
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

টেকনাফ র‍্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>> কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ রবিউল হাসান ও মোহাম্মদ নামে দুই মাদক কারবারিকে করেছে র‌্যাব-১৫ কক্সবাজার৷শনিবার (৩০ শে মার্চ ২০২৪)কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃতরা – রবিউল হাসান (২১)টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন নয়াপাড়া বটতলী এলাকার-উম্মত আলীর ছেলে মোহাম্মদ (২৪),একই এলাকার-সরোয়ারের ছেলে বলে জানা গেছে ৷কক্সবাজার র‍্যাব -৭অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় র‌্যাব-১৫,সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ২০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারী রবিউল হাসান (২১) এবং মোহাম্মদ (২৪) কে প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ ও নিজেদের হেফাজতে মজুদপূর্বক উখিয়া ও টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানের মাদক কারবারীদের চাহিদা মোতাবেক বিক্রয়-সরবরাহ করে থাকে বলে জানায়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান র‍্যাবেরঐ কর্মকর্তা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page