কলমে :-নাজিম উদ্দিন
২৯/০৩/২০২৪খ্রিষ্টাব্দ।
সিন্ডিকেট শব্দ শুনে
কান ঝালাপালা,
সিন্ডিকেট হয়ে গেছে
গলার মালা
সিন্ডিকেটের রং কি
দেখতে কেমন,
সিন্ডিকেটের চাপে মোরা
আলু ভর্তা যেমন।
সিন্ডিকেট বাঘ নাকি
হাতির মত,
দলভুক্ত পশু নাকি
হায়না যত।
সিন্ডিকেটের হাতে বন্দী
আর কতদিন রবো,
সিন্ডিকেট কে ধ্বংস করতে
সবাই এক হব।
সিন্ডিকেটের সদস্যদের
বয়কট কর,
পশু ওরা ভয়ংকর
খাঁচায় ভরো।


মন্তব্য