৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চন্দনাইশে আলোচিত সিএনজি বিস্ফোরনের সময় যাত্রী ও চালককে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে আহত হওয়া ৪সাহসীর পাশে কেউ নেই!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি>>> চট্টগ্রামের চন্দনাইশে ২৫ মার্চ সিএনজি অটোরিকশা বিস্ফোরনে আগুনে অঙ্গার হয়ে নিহত চালক আব্দুল সবুরের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য গোটা দেশকে কাঁদিয়েছে।হৃদয়বিদারক এই ঘটনার পিছনে রয়েছে আরেকটি সাহসী গল্প।ঘটনার দিন যখন পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা আর শত শত পথচারী যে যার মতো ব্যস্ত ছিলো ঠিক তখনই পুড়ে কয়লা হওয়া চালক আব্দুল সবুরসহ সিএনজিতে থাকা শিশু-নারী যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসন ৪জন সাহসী পথচারী!এগিয়ে আসা অকুতোভয়ী চারজন পথচারী আগুনে পুড়ে অঙ্গার হওয়া চালক আব্দুল সবুরকে উদ্ধার করতে না পারলেও নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার করেছেন এক শিশু-নারীসহ তিনজনকে।উদ্ধার করতে গিয়ে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, মোজাহের পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৩৬), একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুল জব্বার (৬৫), ট্রাকের হেল্পার কাঞ্চননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফরহাদ হোসেন বাবু (১৭) ও সাতকানিয়া উপজেলার পুড়ানগড় ইউনিয়নের শামসুল আলমের ছেলে মোঃ হাসান (২৮)’র শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।চারজনের মধ্যে তিনজন এখন চট্টগ্রাম বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের বিছানায় কাতরাচ্ছেন মৃত্যুকে আলিঙ্গন করে।অন্যজন স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।কি ঘটেছিলো ঐদিন এ বিষয়ে জানতে চাইলে ষাটোর্ধ্ব আব্দুল জব্বার বলেন, ট্রাফিক পুলিশ গাড়ি থামাচ্ছিল।তা দেখে চলন্ত একটি সিএনজির ড্রাইভার জরিমানার ভয়ে তার গাড়িটি হঠাৎ ঘোরাতে গিয়ে পিছন থেকে বালু বোঝাই একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে যায়।পরে আমরা কয়েকজন দৌড়ে এসে গাড়ির ভেতরে থাকা ১ শিশু-নারীসহ তিনজনকে উদ্ধার করতে পারলেও ড্রাইভারের বাম পা গাড়ির নিচে আটকে পড়ায় কোনোভাবেই তাকে উদ্ধার করতে পারছিলাম না।তখন সবাই মিলে উলটে যাওয়া গাড়িটি কে দাঁড় করানোর চেষ্টা করলে ঠিক তখনই কিছু বুঝে উঠার আগেই বিকট শব্দে চারিদিকে আগুন ধরে যায়।ড্রাইভারকে অনেক টানাটানি করে বের করতে না পেরে শেষমেশ নিজেদের বাঁচাতে দৌঁড়ে চলে আসি।আক্ষেপের সুরে তিনি বলেন, আশেপাশে কত মানুষ মোবাইলে ভিডিও তোলা নিয়ে ব্যস্ত ছিলো।এমন কি ট্রাফিক পুলিশের সদস্যরাও দাঁড়িয়ে দেখছিলেন।কেউ এগিয়ে আসেনি।এমন কি আমরা দগ্ধ হয়েছি আমাদেরকেও বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, আগুনে পুড়ে আব্দুল আজিজ ও আব্দুল জব্বারের শরীরের ১৫ শতাংশ ক্ষতি হয়েছে।সবচেয়ে বেশি ১৭ শতাংশ ক্ষতি হয়েছে ফরহাদ হোসেন বাবুর।তাদের মধ্যে বর্তমানে আব্দুল আজিজের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।এদিকে সবাই নিহত চালকের পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ালেও এখনো পর্যন্ত আহতদের কোনো প্রকার খবরাখবর কেউ নেয়নি বা আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াননি বলে জানান স্বজনরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ
চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট
পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা।

You cannot copy content of this page