১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোন দিন শোধ হবে না, হবার নয় -চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নগরীর সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম বিভাগে মোট ৩৩৮ জন ও মাহানগরে ১৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেওয়া হয়।বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম তার প্রধান অতিথির বক্তৃতায় বলেন,আজ থেকে তিপ্পান্ন বছর আগে মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র দেশপ্রেমের বলে মুক্তিযোদ্ধারা নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে অস্ত্রে ও প্রশিক্ষণে সমৃদ্ধ পাক বাহিনীকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন।একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় নিজের জীবন।কিন্তু আপনারা নিজের জীবনের চেয়েও বেশি ভালবেসেছিলেন দেশকে ও জাতিকে।সুতরাং মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোন দিন শোধ হবে না,হবার নয়।সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত ডিআইজি মো: মাহফুজুর রহমান,জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্,মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ,জেলা ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল বিশেষ অতিথির বক্তৃতা করেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,চট্টগ্রামের খুলশীতে অবস্থিত বধ্যভূমি পাশের একটি জায়গায় সংরক্ষণ করার কথা থাকলেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মামলার কারনে এতদিন করা সম্ভব হয়নি।সে মামলা এখন নিষ্পত্তি হয়েছে জানিয়ে আশ^স্ত করে বলেন,খুলশীর বধ্যভূমি সংরক্ষণ এখন সময়ের দাবি।এছাড়াও তিনি চট্টগ্রামের সকল বধ্যভ‚মি সংরক্ষণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page