মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ২৫মার্চ ২০২৪ খ্রিঃ
মাগো আমি যাবো যুদ্ধে
লড়াই করবো দেশের তরে
এবার আমায় দাও বিদায়
দেশ-জাতি ক্ষণে ক্ষণে কাঁদে।
জন্মভূমির মায়া বেড়াজালে
ডাকছে আমায় স্বাধীনতা
আয় খোকা হাত বাড়িয়ে
যুদ্ধে যাওয়ার এখন সময়।
দামাল ছেলের বসে থাকা
পায় শোভা কেমনে ঘরে
কতোই বা আর বঞ্চিত হবো
নির্যাতিত আর লাঞ্চিত হবো।
জুলুম নিপীড়নের শিকার হবো
পাক হানাদার সেনার হাতে
রাখবো আমি জীবন বাজি
আমার স্বাধীনতা ফিরে পেতে।
এই মাতৃভূমি আর এই মাটি
সোনার চাইতে ও খাঁটি
দম ভরিয়ে মন জুড়িয়ে
সবাই বুক ফুলিয়ে হাঁটি।
থাকতে চাই না বন্দী হয়ে
শিকল পড়ে পরাধীনতার
চাই অধিকার মানবাধিকার
ন্যায্য দাবি স্বাধীনতায় হাসি।


মন্তব্য