কলমে মুন্নি আক্তার >>>
নারী.. তুমি বড় অপরাধী
ঘর কোনটা তোমার বলো দেখি,
স্বামীর বাড়ি… না বাপের বাড়ি?
নারী… তুমি বড় অপরাধী
খাও দাও আর ঘুমাও দেখি
কি করো আর বলো দেখি?
নারী… তুমি বড় অপরাধী
রান্নাবান্না করো একা
সব কাজ করো একা
বাচ্চা পালনে শুধুই তুমি!
রাত জাগো একা একা
কি করো আর বলো দেখি?
সত্যিই… নারী তুমি বড় অপরাধী।


মন্তব্য