১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে কাঞ্চনায় পূজা মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময়
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিতে প্রধানমন্ত্রী কাজ করছেন চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, অন্ন, বস্ত্র ও বাসস্থানসহ প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।২০২০ সালের ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেছিলেন-এদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবেনা।তিনি ওয়াদা ভঙ্গ করেননি। এ পর্যন্ত ৮ লক্ষাধিক গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ২ শতাংশ জমিসহ ঘর তৈরী করে দিয়েছেন।এদেশে নারীর ক্ষমতায়নেও তিনি বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ ২০ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৫০ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,যারা জঠিল রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা কিছুই না।সীমিত সম্পদের মধ্যেও বর্তমান সরকার আপনাদের পাশে দাড়িঁয়েছে।বিধাব ভাতা, বীর মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্ক ভাতা ও মাতৃকালীন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সরকার সামজিক নিরাপত্তা বেষ্টনী দিন দিন বৃদ্ধি করছেন।চট্টগ্রাম জেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৫০ জন, ২০২২-২৩ অর্থ বছরে ১ হাজার ৪০০ জন, ২০২০-২১ অর্থ বছরে ১ হাজার ১৯২ জন এবং ২০১৯-২০ অর্থ বছরে ১ হাজার ২৪০ জন জঠিল রোগীকে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক দেয়া হয়েছে।সরকারের ভ্যাট-ট্যাক্স থেকে এসব আর্থিক সহায়তা দেয়া হয়।সমাজে বিত্তবান ও অর্থশালী যারা রয়েছেন তারা যদি নিয়মিত ভ্যাট-ট্যাক্স দেন তাহলে সরকার আরও বেশী মানবিক সহায়তা নিয়ে জনগণের পাশে থাকতে পারবে। কেনাকাটা করার সময় রশিদপত্র নিলে ব্যবসায়ীরা আর ভ্যাট-ট্যাক্স ফাকিঁ দিতে পারবেনা বলে মন্তব্য করেন তিনি।জেলা প্রশাসক আরও বলেন,স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারী হাসপাতালের পাশাপাশি সারাদেশে কমিউনিটি ক্লিনিক করেছেন।এসব ক্লিনিক থেকে তৃণমূলের মানুষ বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা পাচ্ছে।এটি সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার (রেজি.) মোঃ সোহানুর মোস্তফা শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-১ এর কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,শহর সমাজসেবা কার্যালয়-২ এর কর্মকর্তা সুজিত কুমার নাথ ও শহর সমাজসেবা কার্যালয়-৩ এর কর্মকর্তা আশরাফ উদ্দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ
রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর

You cannot copy content of this page