১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ফেনী থেকে ৯ চাঁদাবাজ গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>> ফেনীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়কালে ০৯ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।১৫ মার্চ ২০২৪ ফেনী ছাগলনাইয়া ফেনী সদরে এই অভিযান পরিচালনা করা হয় ৷আজ দুপুর ২ঃ০০ টার দিকে র‌্যাব-৭,চট্টগ্রাম জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ছাগলনাইয়া পৌরসভা হতে ফেনী সদরগামী,ছাগলনাইয়া হতে মুহুরীগঞ্জগামী এবং ছাগলনাইয়া হতে করেরহাটগামী পাঁকা রাস্তার উপর বিভিন্ন পরিবহন চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায় করছে।উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৫ মার্চ ২০২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ১.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ সাইফুল ইসলাম (৪১),পিতা- ওবায়দুল হক,সাং- উত্তর যশপুর,মোঃ ছলিম (৩৪), পিতা- মৃত ইব্রাহিম,সাং- বাঁশপাড়া, মোঃ আরাফাত (২৩),পিতা- আবুল কালাম, সাং- বাঁশ পাড়া, মোঃ আলম (৪৫),পিতা- মাক্ষু মিয়া,সাং- দক্ষিণ মটুয়া,মোঃ আজিম উদ্দিন (২৬),পিতা- আবুল কাশেম, সাং- পশ্চিম ছাগলনাইয়া, মোঃ রেজাউল করিম (৪২), পিতা- মৃত জাফর আহম্মেদ, সাং- বাঁশপাড়া, মোঃ আবুল হাশেম খোকন (৪২), পিতা- ইব্রাহিম দিপ্তি, সাং- মধ্যম মটুয়া,মোঃ শফিক (৪৫), পিতা- মৃত রহিম উল্ল্যাহ,সাং- উত্তর আদার মানিক এবং মোঃ আনোয়ার (৪২), পিতা- মৃত আবুল হাশেম,সাং- মধ্যম মটুয়া, সকলের থানা- ছাগলনাইয়া,জেলা- ফেনী’দেরকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত চাঁদার নগদ ২২,৬০০/- টাকা এবং চাঁদা আদায়ের বিপুল পরিমান ভূয়া রশিদ বহি উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বে-নামে ভ‚য়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করে আসছিল।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page