১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

মহিষের দুধ ও দই বিক্রি করে ভাগ্য ফিরছে চরের মানুষদের।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম (কুড়িগ্রাম) প্রতিনিধি>>>  কুড়িগ্রামেের
রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত চরগুলোতে মহিষ লালন পালন করে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা।মহিষের দুধ ও দই এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় মহিষ পালনকে পেশা হিসেবে বেছে নিয়েছেন চরের দুস্থ-অভাবী মানুষেরা।এমনই একটি চর এর নাম ‘চর ভেলামারি’। উপজেলার মূল ভূখণ্ড থেকে প্রায় ২০ মাইল নৌ পথে পাড়ি দিয়ে যেতে হয় এই চরে।সরেজমিনে গিয়ে দেখা গেল চরের মানুষজন মহিষের পরিচর্যায় ব্যস্ত।পুরুষরা মহিষ কে নদীতে গোসল করাচ্ছেন আর মহিলারা দিচ্ছেন খাবার।আমিনা বেগম নামের এমন একজন দুঃস্থ মহিলা সাথে এই প্রতিবেদকের কথা বলার সময় জানা গেল,তিনি স্বামী সন্তানহারা,পরিবারের উপার্জনক্ষম কেউ নেই।জমি জমা না থাকায় তাই বেছে নিয়েছেন মহিষ পালন।বর্তমানে তার তিনটি মহিষ রয়েছে, যার এক একটি গড়ে ১০ থেকে ১৫ লিটার দুধ দেয়।তিনি নিজেই এই দুধ থেকে দই তৈরি করেন এবং স্থানীয় বাজারে সেই দই বিক্রি করেই চলে তার সংসার।কদ বানু নামের ঐ খামারি আরো বলেন আমাদের এই চরে প্রায় এক হাজার মহিষ পালন করে।খামারীরা জানান,চরের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ঘাস খায় বলে মহিষ পালন করতে বাড়তি কোন খাবার খরচ হয় না। এছাড়া মহিষ এর রোগবালাইও কম হয়।নিয়মিত ভ্যাকসিন ও কৃমি নাশক খাওয়ালে দ্রুত বেড়ে ওঠে মহিষ।ফলে অল্প খরচে মহিষ লালন পালন করা যায় এবং লাভ বেশি হয়।রাজীবপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন আগে পর্যাপ্ত ষাঁড় না থাকায় এ অঞ্চলের মহিষের প্রজননে সমস্যা ছিল।কিন্তু বর্তমানে,মহিষ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃত্রিম প্রজনন করানো হয়,ফলে মহিষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে দুধ উৎপাদন বৃদ্ধি করে শ্বেত বিপ্লব ঘটানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।এ উপলক্ষে প্রত্যন্ত চরে নিয়মিত ফ্রি ভেটেরিনারী মেডিকেল টিম ও ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে প্রাণী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।চলাঞ্চলের এই মানুষগুলো মহিষ লালন পালন করে একদিকে যেমন আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন অন্যদিকে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এই বাস্তবতায় এখানকার খামারিদের দাবি চরাঞ্চলে উৎপাদিত দুধগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং দেশের অন্যান্য জেলায় বিক্রির জন্য এখানে একটি মিল্ক চিলিং সেন্টার স্থাপন করা হলে খামারীরা আরো লাভবান হবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page