মোহা: ইমাম আলী
মায়ের কোলে জন্ম নিয়ে,
দেখি পৃথিবীর আলো।
তার চরণে বড়ো হয়েছি
তিনি থাকে যেন ভালো।
মায়ের মতো মমতার মুখ,
আর হবে না কারো!
মায়ের মতো আদর স্নেহ
করিবে নাতো কেউ।
তার শিক্ষার জ্ঞান নিয়ে
পথ দেয় পারি।
তিনি হলেন প্রাণের প্রিয়
আমার জননী।
অন্ধকারে আলোর দিশা
পথ দেখায় মোদের।
ছায়ার মতো সারা খোন
লেগে আছে পাশে।


মন্তব্য