২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

ছোট গল্পঃ”ওগো অপরিচিতা”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লেখক- সাদেকুল ইসলাম

রাত ১২ টা,অনুপম তার ফোনে ডাটা অন করে সাহিত্য গ্রুপে কবিতা পড়তেছিলো, হঠাৎ তার মেসেঞ্জারে একটা ম্যাসেজ আসে, ম্যাসেজ চেক করে অনুপম দেখে একটা অপরিচিত আইডি থেকে ম্যাসেজ এসেছে।
লিখেছে, “হায়”
অনুপম লিখে “হেলো”
তারপর সে অচেনা আইডি থেকে ম্যাসেজ আসলো, “কেমন আছেন আপনি”?
উত্তরে অনুপম জানায় সে ভালো আছে।
এভাবে রাত ৩ টা পর্যন্ত কথা বলতে থাকে দুজনে। কিন্তু অনুপম জানেনা সে অপরিচিত আইডি টা কার।
তবে তার সাথে ম্যাসেজ করতে অনুপমের বেশ ভালোই লাগছিলো। প্রতিদিন রাত ১২ টার পর সে আইডি থেকে ম্যাসেজ আসতো,অনুপম ও সেই ম্যাসেজের অপেক্ষা করতো,ম্যাসেজ আসলেই অনুপম তার বিন্দুমাত্র দেরি না করেই রিপ্লে করতো।
এভাবেই চলতে থাকে প্রায় ১ সপ্তাহ। একদিন অনুপম হঠাৎ করে সেই আইডিতে কল করে,ফোনের অপর দিক থেকে মিষ্টি সুরেলা কন্ঠে এক মেয়ে কথা বলতে থাকে, ” কেমন আছেন অনুপম”?
অনুপম অবাগ হয়ে যায় তার কথা শুনে,এত সুন্দর মিষ্টি কণ্ঠ! আবার সে তার নাম ও জানে।

অনুপম তাকে জিজ্ঞেস করে আপনার নাম কি?জবাবে মেয়েটা বলে, “আমি প্রেয়সী” অনুপম হতভম্ব হয়ে নিরব থাকে কিছুক্ষণ। কথা হতে থাকে তাদের মাঝে। এভাবেই কেটে গেলো প্রায় ৪ টা মাস।

অনুপম সে অপরিচিত মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেলো,খুব ভালো বেসে ফেললো তাকে।
অপর দিকে প্রেয়সী ও অনুপম কে ভালবাসতে শুরু করে।
কিন্তু কেউ কাউকে কখনো দেখতে চায়নি কিংবা দেখেনি। শুধু মেসেঞ্জারে ম্যাসেজ হতো আর মাঝে মাঝে ম্যাসেঞ্জারে অডিও কলে হতো কথা।
প্রায় ১টা বছর হয়ে গেলো অনুপম ও প্রেয়সীর না দেখা ভালবাসার। একদিন হঠাৎ করে অনুপম দেখে যে আইডি দিয়ে তার সাথে প্রেয়সী কথা বলতো সে আইডি থেকে তাকে ব্লোক করে দিয়েছে।
অনুপম হতভম্ব হয়ে গেলো! কি হলো প্রেয়সীর! হঠাৎ কেন তাকে ব্লোক করে দিলো? অনুপমের কাছে প্রেয়সীর ফোন নাম্বার না থাকায় তাকে কল কর‍তে পারেনি,

অনুপম খুব খুঁজতে থাকে প্রেয়সীকে। কিন্তু কোনো ভাবেই খুঁজে পায়না তাকে,বাধ্য হয়ে অন্য আইডি খুলে প্রেয়সীর আইডি পাওয়ার জন্য, কিন্তু সে আইডি আর খুঁজে পাওয়া যায়না। খুব ভেঙ্গে পরে অনুপম, কিছুতেই প্রেয়সীকে সে ভুলতে পারতেছেনা,প্রেয়সীর ম্যাসেজ ছাড়া তাকে কিছুই ভালো লাগেনা। প্রেয়সীর মিষ্টি সুরেলা কণ্ঠ তাকে খুব মনে করিয়ে দিচ্ছে।
এভাবেই কেটে গেলো ৫ টা বছর,দেখা হয়নি আর প্রেয়সীকে,কথা হয়নি একবারও, কিন্তু মনে আছে সেই মিষ্টি কন্ঠ, “আমি প্রেয়সী”

৫ বছর পর এখন অনুপম ভালো একটা সরকারী চাকুরী করছে,তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে,তার মা তাকে জানায়, “অনুপম কালকে তোর জন্য মেয়ে দেখতে যাব”।
পরের দিন অনুপম তার মা বাবা সহ মেয়ে দেখতে যায়, মেয়েটা দেখতে বেশ অপরুপ, অনুপমের মা জিজ্ঞেস করে, “মা তোমার নাম কি”?
উত্তরে মেয়েটি বলে, ” আমি প্রেয়সী”।
মেয়েটার কথা শুনে অনুপম চমকে উঠলো, এতো সেই কণ্ঠ,যা ৫ বছর আগে সেই অচেনা ভালবাসা, প্রেয়সীর মুখে শুনেছিলো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page