২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

সংক্ষিপ্ত সফরে কানাডায় যাচ্ছেন সাংবাদিক আব্দুল বাসিত দলই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্টঃ মিলান ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার এবং আশিফ শাহরিয়ার রাজিব >>> 
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাসিত দলই, চ্যানেল এস ইউ কে এর ইতালির মিলান প্রতিনিধি,বিয়ানিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির সভাপতি এবং মিলানের সু পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান বেঙ্গল ট্রেড সলিউশনস এর কর্ণধার আগামীকাল (১৬ ই ফেব্রুয়ারি) শুক্রবার কানাডা যাচ্ছেন।
এয়ার কানাডার একটি ফ্লাইটে তিনি আগামী কাল বিকেল ৬ টা ৩৫ মিনিটে টরেন্টো পিয়ারসন আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছিলে তাকে চ্যানেল এস ইউ কে এর কানাডা টরেন্টো প্রতিনিধি সৈয়দ মাহবুব হোসেন সহ আরো অনেকে অভ্যর্থনা জানাবেন।
এক সপ্তাহের কানাডা সফর শেষে আব্দুল বাসিত দলই আগামী ২২ ফেব্রুয়ারি ইতালি ফেরার কথা রয়েছে।

সফরকালে তিনি কানাডার বিভিন্ন শহর ভ্রমণ,দর্শনীয় স্থান পরিদর্শন এবং সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

আব্দুল বাসিত দলই সিলেট বিয়ানিবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউল গ্রাম দলই বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘ দুই দশক ধরে স্বপরিবারে ইতালির মিলান শহরে বসবাস করে আসছেন।

মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল বাসিত দলই একজন ইতালিয়ান বাংলাদেশী নাগরিক এবং ইতালির গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল পিডির সদস্য, সমাজকর্মী এবং মিলান বাংলাদেশ কমিউনিটির একজন পরিচিত মুখ।

এছাড়াও তিনি সিলেট জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইতালির যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page