২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

জৈন্তাপুরে প্রবাসীর বাড়ী থেকে একরাতে ১৪টি গরু চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুরে কাতার প্রবাসী এক ব্যাক্তির বাড়ীর পাকা গোয়ালঘরের তালা ভেঙে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। কাতার প্রবাসী মো আহমদুল কিবরিয়া ১১ বছর যাবৎ তিনি প্রবাসে কর্মরত। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ গ্রামের মৃত আবদুল লতিবের পুত্র।কিবরিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৪ঠা ফেব্রুয়ারী) সকাল ৭:৩০ ঘটিকার তার ছোট চাচাত বোন আফিয়া তাদের বাড়ীর নিকটস্হ পাকা গোয়ালঘরের তিনটি দরজার একটিতে তালা ভাঙা দেখতে পেয়ে পরিবারের অন্যদের খবর দেয়। তারা তাৎক্ষণিকভাবে ছুটে এসে গোয়াল ঘরে থাকা ১৪টি গরু ও বাছুরের থাকার জায়গায় দড়ি কাটা ও গোয়ালঘর শূন্য অবস্থায় দেখতে পায়।রবিবার বেলা সাড়ে নয় ঘটিকায় কাতার প্রবাসী আহমদুল কিবরিয়া লাইভে এসে কান্না জড়ীত কন্ঠে গরুগুলো চুরির ঘটনা জানালে মূহুর্তের মধ্যে পুরো উপজেলায় খবরটি ভাইরাল হয়ে যায়।সরজমিনে কিবরিয়ার বাড়ীতে গিয়ে দেখা যায় তাদের বাড়ীর পিছনের ধানি জমিতে গরুর পায়ে ছাপ। পারিবারিক সূত্রে জানা যায় কিবরিয়ার অপর দুই ভাই শাহরিয়ার চতুল সরুফৌদ মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং অপর ভাই মাশরাফি সিলেট মেজরটিলা স্কলার্সহোমে অধ্যয়নরত। সেই সুবাদে বাড়ীতে পুরুষ মানুষ কম থাকে। তাদের আপন চাচাতো ভাই কৃষি ডিপ্লোমায় অধ্যয়নরত আলাল পড়ালেখার পাশাপাশি গরুগুলোর দেখভাল করতো। আলাল জানান চুরির আগের রাতে সাড়ে বারোটায় গোয়ালে গিয়ে সব ঠিকঠাক দেখেছিলো। কিন্তু সকালে উঠে গোয়াল শূন্য পায় তারা।এদিকে কিবরিয়ার ছোট বোনেরা কান্না জড়ীত কন্ঠে জানায় গত বছর রোজার ১ম দিনে তাদের বাবা মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলে তিনি একটি গরুও বিক্রি করতে দেননি বলে জানান তারা। তারা আরো বলেন বাবার মৃত্যু বার্ষিকীর জন্য একটি গরু শিরনী করে অসহায় দুস্হদের মধ্য বিতরণের জন্য কিনা হয়েছিলো। সেই গরুটিও এই ১৪টি গরুর মাঝে চুরি হয়ে গেছে বলে তারা বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।এদিকে রবিবার দুপুর ২ ঘটিকায় আহমদুল কিবরিয়ার বাড়ীতে চুরির ঘটনাস্থল দেখতে আসেন এএসপি (কানাইঘাট সার্কেল) অলক শর্মা। এর আগে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে ঘটনাস্হল পরিদর্শন করেন পুলিশের টিম। পুলিশ ঘটনাস্থল ও বাড়ীর পিছনে ধানক্ষেত ও হাওড় এলাকা ঘুরে ঘুরে দেখেন।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ চুরি হওয়া গরুগুলো উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে। তিনি স্হানীয় সকলকে যেকোন তথ্য পেলে পুলিশকে সহায়তা করার আহবান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page