১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজে পথরোধ করে ছিনতাই, গ্রেপ্তার ৫ সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন বেতন ও নিরাপত্তা নিয়ে কোচ জেরার্ডের ফেসবুক পোস্ট, বিব্রত বাফুফে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী মোদি: দীনেশ ত্রিবেদী ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫ আগ্নেয়াস্ত্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান
আন্তর্জাতিক:
সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল
     
             

লামায় পুলিশের অভিযানে অবশেষে অপহরণের ১৬ ঘন্টার মধ্যে শিশু তানজিমুল হক’কে উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো.ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজার হতে অপহৃত শিশু তানজিমুল হকের মা-বাবা রাত ১০টায় আইনী সহায়তার জন্য লামা থানায় আসে। পুলিশ জানামাত্র রাতেই অভিযানে নামেন। পুলিশ অবহিত হওয়ার ৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করে।ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র তানজিমুল হক কে বৃহস্পতিবার ২৫ জানুয়ারী দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বনপুর বাজার এলাকার এই ঘটনা ঘটে। শিশুটির বাবা-মা বান্দরবানে কাজে গেলে সুযোগ বুঝে বাচ্চাটিকে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণকারী আবচার ও নুর হোসেন তাদের পূর্ব পরিচিত। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৫ জানুয়ারী সকাল অনুমান ৬.৩০ ঘটিকার সময় তাঁর ছেলে ইয়াছিন আরাফাত (১৪), মোঃ এরফান (১২), তানজিমুল হক (১০)কে বাড়িতে রেখে তার স্বামী ও ছোট মেয়ে তানজিলা সুলতানা(৫) কে নিয়ে জরুরী কাজে বান্দরবান সদরে যায়। একই তারিখ বিকাল অনুমান ৪.০০ ঘটিকার সময় বাড়ীতে এসে ভিকটিম তানজিমুল হক (১০) কে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে অপহরণকারীরা বাদীকে মোবাইল ফোনে জানায় যে, অপহরণকারীরা তানজিমুল হক (১০) কে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক করে রাখেন। ছেলেকে পেতে হলে মুক্তিপন বাবদ অপহরণকারীদেরকে ১ লক্ষ টাকা দিতে হবে। দাবীকৃত মুক্তিপনের টাকা না দিলে ছেলেকে মেরে ফেলবে। মুক্তিপনের টাকার জন্য বাদীকে মোবাইল ফোনে একাধিকবার হুমকি দিতে থাকে। বাদীর অভিযোগের ভিত্তিতে লামা থানার মামলা নং-১১/১১, (২৬ জানুয়ারী) ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৮/৩০ রুজু হয়। তৎকালীন লামা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযোগ পাওয়ার মাত্র ০৬ (ছয়) ঘন্টার মধ্যে অপহরণকারীর অবস্থান সনাক্ত করে কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকা হতে অপহরণকারী শামসু আলম (৩৯) কে আটক করে এবং অপহরণকারীর হেফাজত হতে ভিকটিম তানজিমুল হক (১০) উদ্ধার করেন।পুলিশ অবহিত হওয়ার ৬ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে এবং আসামী গ্রেফতার করে। পরিবার পক্ষ থেকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম শেখ ও তার টিমকে ধন্যবাদ জানায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল
নোয়াখালীতে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।

You cannot copy content of this page