৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

অসুস্থ’ নারীকে সাহায্য করতে গিয়ে চক্রের ফাঁদে যুবক, বায়েজিদে গ্রেফতার ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আরাফাত রহমান সানি। বয়স তার ৩২ ছুঁইছুঁই। তিনি একজন টাইলস মিস্ত্রী। সানি জুমায়রা ডেভেলপার কোম্পানিতে চাকরি করে।১৭ জানুয়ারি তখন রাত ১টা। কাজ থেকে ষোলশহর ২নং গেট থেকে তার বাসায় ফেরার পথে অচেনা এক মহিলা আরাফাত রহমান সানিকে হাতে পায়ে ধরে আকুতি মিনতি করে বলেন, আমি মহিলা খুব অসুস্থ, আমাকে রৌফাবাদ পৌঁছে দেন।তখন তার অনুরোধে একটি সিএনজি টেক্সি ঠিক করে ষোলশহর ২নং গেট থেকে উক্ত মহিলার কথামত রৌফাবাদ উত্তর গেট নামক স্থানে পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ৫ জন মিলে জোরপূর্বক সানিকে অপহরণ করে বায়েজিদ বোস্তামী থানাধীন এশিয়াটিক কটন মিলের ভিতরে হারুনের বাড়ীর পশ্চিম পাশে ২য় তলার ঘরের ছাদের উপর নির্জন স্থানে নিয়ে যান।পরবর্তীতে তাদের অন্যান্য সহযোগী মিলে তার প্যান্টের পকেটে থাকা সাড়ে ৯ হাজার টাকাসহ মানিব্যাগ, বাম হাতের আঙ্গুলে পরিহিত ২ আনা ওজনের স্বর্ণের ১টি আংটিসহ তার সাথে সব জিনিস নিয়ে নেয়।এছাড়া সানির কাছে আরো ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তখন আরাফাত রহমান সানি তার পরিচিত এলাকার এক লোক বাবু আহমেদকে (৩৩) কে ঘটনার ব্যাপার জানিয়ে মুক্তিপণের টাকা আনার জন্য বললে ঐ লোক ২০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে আসে।তখন সানির প্রতিবেশী বাবু আহমেদকেও আটকে রেখে চক্রটি।পরে মুক্তিপণের ২০ হাজার টাকাসহ তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ও তার বিকাশ নাম্বারে থাকা ৬ হাজার টাকা ক্যাশ আউট করে জোরপূর্বক নিয়ে নেয়। পরে সানির প্রতিবেশীকে উক্ত বিষয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা না করার জন্য ভয়ভীতি প্রদান করে তাদের দুইজনকে ছেড়ে দেয়।পরে আরাফাত সানি ও বাবু আহমেদ যার যার বাসায় চলে যায়। পরদিন ১৮ জানুয়ারি বিকেলে বাদী বায়েজিদ বোস্তামী থানায় এসে ঘটনার বিষয়টি জানালে টহল পুলিশ ও একটি আভিযানিক দল বাদীকে নিয়ে অভিযান পরিচালনা করে বায়েজিদ বোস্তামী থানাধীন এশিয়াটিক কটন মিলের প্রাণ কোম্পানীর গাড়ী ওয়াশিংয়ের পশ্চিম পাশে পরিত্যাক্ত ভবনের সামনে বারান্দা থেকে চক্রের ৫ সদস্যকে আটক করে তাদের হেফাজত থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া টাকার মধ্যে ১১ হাজার টাকা উদ্ধার করে।থানা সূত্রে জানা যায়, আটককৃত অভিযুক্তদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, অভিযুক্ত মহিলা প্রতারণারমূলকভাবে অসুস্থতার ভান করে পরষ্পর যোগসাজশে তারা অপহরণ করে। পরে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৪৭ হাজার টাকা, ১টি আংটি ও ১টি ঘড়ি বলপূর্বক আদায় করে।এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, আটককৃতদের বিরুদ্ধে ৩৬৫/৩২৩/৩৮৬/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে। মামলাটি তদন্তাধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page