২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা
আন্তর্জাতিক:
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা
     
             

ট্রেনে ধর্ষণের শিকার কিশোরী বাবার আকুতি আল্লায় আমারে কঠিন পরীক্ষাত ফালছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

‘আল্লায় আমারে কঠিন পরীক্ষাত ফালছে। মিথ্যা মামলায় বাড়িছাড়া। ভুল কইরা ট্রেনে উইট্যা মাইয়াডার সর্বনাশ হইছে। ঘরে বিয়ার যোগ্য এক মাইয়া রইছে। দুই পোলা বড় অইছে। মাইনষের সামনে ক্যামনে মুখ দেহাইয়াম। মাইনষের কথার কী জবাব দিবাম। হের লাইগ্যা মাইয়াডারে লইয়্যা বাড়িত যাইতাম না।’ লালমনিরহাট থেকে মেয়েকে নিয়ে গাজীপুরের উদ্দেশে ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে সমকালকে কথাগুলো বলেন লালমনি এক্সপ্রেসে ধর্ষণের শিকার কিশোরীর বাবা।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর থেকে নিজ বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য রেলস্টেশনে যায় কিশোরী (১৪)। ভুলবশত সে লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। রাত আড়াইটার দিকে ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাস গাজী তার টিকিট দেখতে আসেন। টিকিট না থাকায় আক্কাস গাজী তাকে একটি আসনে বসিয়ে দেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে অ্যাটেনডেন্ট আসন থেকে তাকে কেবিনে এনে দরজা বন্ধ করে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে টহলরত রেলওয়ে পুলিশের একটি দল কেবিন থেকে কিশোরীকে উদ্ধার ও আক্কাস গাজীকে (৩২) আটক করে। কিশোরীকে উদ্ধার করে লালমনিরহাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।আক্কাস গাজী বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার মৃত বজলু গাজীর ছেলে। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে পুলিশের এএসআই রুহুল আমিন বাদী হয়ে মামলা করার পর আক্কাসকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিভাগীয় মামলাও করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে গত বুধবার আক্কাস গাজীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। দুই বছর ধরে বাবা-মায়ের সঙ্গে গাজীপুরের জয়দেবপুরে বসবাস করছিল সে। তার বাবা জয়দেবপুরে শ্রমিকের কাজ করেন। মা একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে রান্নার কাজ করেন। কিশোরীর বাবা একটি হত্যা মামলায় আট মাসের জেলজীবন শেষে অভাবের কারণে সন্তানদের নিয়ে গাজীপুরে যান। বড় মেয়েকে দিয়েছেন জুতা কারখানায় শ্রমিকের কাজে।শুক্রবার বিকেলে ট্রেনে গাজীপুর ফিরছিলেন কিশোরীর বাবা। মোবাইল ফোনে তিনি জানান, গত মঙ্গলবার সকালে তিনি বাড়ির উদ্দেশে চলে আসেন। চলে আসার পর তার (কিশোরীর) মা তরকারি কেটে দিতে বলেছিল। কিন্তু সে (কিশোরী) সে কাজ করেনি। মা বকতে পারে এই ভয়ে সে (কিশোরী) ঈশ্বরগঞ্জ যাওয়ার জন্য ট্রেন ধরতে যায়। কিন্তু ভুল ট্রেনে উঠে পড়ে। তিনি বলেন, ঋণ মেটাতে পারমু, দৈনিক কামাই করে একটু ভালো চলতে পারমু– এই আশায় গাজীপুর আইছিলাম। কিন্তু আমার মাইয়াডার সর্বনাশ হইয়া গেছে।নির্যাতিত কিশোরীর সঙ্গে কথা বলতে চাইলে বাবা তার জানান, সে কথা বলার পর্যায়ে নেই। খুবই বিমর্ষ। কান্নাকাটি করে শুধু। আমি চাই আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, তার কঠিন বিচার হোক।তিনি বলেন, ‘এ ঘটনায় শুধু মেয়ের জীবনই নষ্ট হয় নাই, আমাদের সবাইরে আল্লায় পরীক্ষার মধ্যে ফেলছে। মাইনষের নানা প্রশ্নের মধ্যে পড়তে অইব। অনেকে মোবাইলে অনেক কথা জিগাইতাছে। তাই চিন্তা করছি বাড়িত আর যাইতাম না। মাইনষের প্রশ্নের উত্তরও দিতাম না।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page