২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্রিজে ওষুধের সাথে মাংস দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা টেকনাফের নয়াপাড়ায় সড়ক দুর্ঘটনা: পিকআপের চাপায় গুরুতর আহত ৯ বছরের শিশুকন্যা, চালক পলাতক টেকনাফে ৪০ হাজার ই*য়া*বাসহ লোহাগাড়ার রাসেল বিজিবির জালে ডিসির গণশুনানিতে মিলল আশার আলো পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এরফানুল করিম চৌধুরী খুলনা সদর

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ওয়াদুদুর রহমান পান্না ছিলেন দক্ষ সংগঠক। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে গেছেন। গণমাধ্যমকর্মীদের প্রতি ভালোবাসা তাঁর জীবদ্দশায় বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। মনে প্রাণে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ওয়াদুদুর রহমান পান্না।তিনি আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।মেয়র আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। এমন সংবাদ পরিবেশন উচিৎ নয়, যাতে দেশ ও জনগণের ক্ষতি হয়। যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করলে সমাজ ও দেশ উপকৃত হবে। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের আহবান জানান মেয়র।খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য মকবুল হোসেন মিন্টু, সদস্য শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য সচিব ও খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম ও জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিক রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচার বিষয়ে ২০২৩ সালে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পেয়েছেন যারা: দৈনিক খুলনার স্টাফ রিপোর্টার মাকসুুদুর রহমান প্রথম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় দ্বিতীয় এবং দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান তৃতীয় স্থান অর্জন করেছেন।অনুষ্ঠানে মেয়র বিজয়ী তিনজনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। এবার চতুর্থ বারের মতো এই পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page