২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এরফানুল করিম চৌধুরী খুলনা সদর

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ওয়াদুদুর রহমান পান্না ছিলেন দক্ষ সংগঠক। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে গেছেন। গণমাধ্যমকর্মীদের প্রতি ভালোবাসা তাঁর জীবদ্দশায় বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। মনে প্রাণে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ওয়াদুদুর রহমান পান্না।তিনি আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।মেয়র আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। এমন সংবাদ পরিবেশন উচিৎ নয়, যাতে দেশ ও জনগণের ক্ষতি হয়। যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করলে সমাজ ও দেশ উপকৃত হবে। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের আহবান জানান মেয়র।খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য মকবুল হোসেন মিন্টু, সদস্য শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য সচিব ও খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম ও জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিক রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচার বিষয়ে ২০২৩ সালে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পেয়েছেন যারা: দৈনিক খুলনার স্টাফ রিপোর্টার মাকসুুদুর রহমান প্রথম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় দ্বিতীয় এবং দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান তৃতীয় স্থান অর্জন করেছেন।অনুষ্ঠানে মেয়র বিজয়ী তিনজনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। এবার চতুর্থ বারের মতো এই পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ
সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

You cannot copy content of this page