১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

কুড়িগ্রামে তাপমাত্রা কমে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এমন অবস্থায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রসাশন।কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছে কর্তৃপক্ষ। ফলে কনকনে ঠান্ডায় স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।কুড়িগ্রাম আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. নুর তাসনিম বলেন, খুব ঠান্ডা, স্কুলে যেতে কষ্ট হচ্ছে।শিশু নিকেতন কুড়িগ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. কামরুল ইসলাম বলেন, প্রচুর শীত আর ঠান্ডা। ঘুম থেকে উঠতে মন চায় না। এত ঠান্ডায় স্কুলে যেতে হাত-পা ঠান্ডা হয়ে যায়। ক্লাস করতে আমাদের কষ্টতো হবেই।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন বলেন, রাজারহাট আবহাওয়া অধিদপ্তরে লোক পাঠানো হয়েছে। ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে। কুড়িগ্রামে তীব্র শীতে তাপমাত্রা ৯ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিসার’ এবং এসময় শিক্ষার্থীদের বাড়িতে বসে শিক্ষাক্রম চালিয়ে যেতে অনুরোধ করেছেন। কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিপাকে পড়েছেন জেলার সাধারণ মানুষজন। এ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিগত দিনের তুলনায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। যা দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ সম্পর্কে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছেন বর্তমান তাপমাত্রা শিথিল হলেও পরবর্তীতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে আজ কুড়িগ্রাম জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস। আজ সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় একই তাপমাত্রা ছিল।বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র শীত আর বাতাসের আর্দ্রতার কারনে মানুষ খুব একটা বাইরে বের হয় নি। সড়কে যানবাহন চলাচলও অনেক কম। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ।এদিকে, তীব্র শীতের কারনে। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো.সামছুল আলম বলেন’ আজ (বৃহস্পতিবার) ১৮জানুয়ারি জেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৫দিন তাপমাত্রা আরো কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে বলে আবহাওয়া অফিস থেকে তিনি জেনেছেন তিনি আরো জানান পরবর্তীতে তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে আমরা প্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দিব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে

You cannot copy content of this page