২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাবনায় ছাত্রলীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী পৌর শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণার সময় বিএনপির নেতার্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ছাত্রলীগের নেতকার্মীদের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এছাড়া তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব জানান, সকালে পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা নৌকার প্রচারণা চালাচ্ছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণ করে। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে বিএনপির লোকজন পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর এলাকায় বিএনপির লোকজন ভোটবিরোধী লিফলেট বিতরণ করছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা প্রচারণা চালায়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া, গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। এঘটনায় মামলার হবে বলে জানান তিনি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page