১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন বেতন ও নিরাপত্তা নিয়ে কোচ জেরার্ডের ফেসবুক পোস্ট, বিব্রত বাফুফে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী মোদি: দীনেশ ত্রিবেদী ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫ আগ্নেয়াস্ত্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৯.৪৮% হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ
আন্তর্জাতিক:
সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল
     
             

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট শিক্ষকসহ এলাকাবাসির আবেদন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহেষপুরে আবাসিক এলাকায় গড়ে উঠা জেএমকে নামে একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ প্রায় দেড় শতাধিক এলাকাবাসি গণস্বাক্ষর করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে।জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসির আবেদনের সূত্র ধরে সরেজমিনে দেখা যায়, জেএমকে ইট ভাটায় আগুন দিয়ে ইট পুড়ানোর কাজ চলছে। আর তার পাশেই ফোর স্টার নামে আরও একটি ইটভাটায় প্রস্তুতি চলছে আগুন দেওয়ার ।জেলা প্রশাসন সূত্রে জানাযায়, ইটভাটাটির বৈধ কোন অনুমোদনসহ পরিবেশের ছাড়পত্র নেই। এর হাফ কিলোমিটারের (৫০০ মিটারের) মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া ইটভাটাটির ৫০ মিটার থেকে আবাসিক এলাকার শুরু। বর্তমানে ইটভাটার ইট পুরানো কাজ শুরু হওয়ায় ট্রাক্টরের ধূলাবালি ও ভাটার ধোয়ায় অতিষ্ট এলাকাবাসি। ইটভাটাটির মালিক এলাকার প্রভাবশালী হওয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায় ১ যুগ থেকে দাপটের সাথে পরিচালনা করে আসছেন ভাটাটি । জেএমকে ইটভাটাটি গত বছরে বন্ধ করার কথা থাকলেও বন্ধ করেনি ভাটার মালিক মাহাতাব উদ্দীন।সাবেক ইউপি সদস্য নুর আলম বলেন, আশপাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার দেড় শতাধিক মানুষ ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে ভাটাটি বন্ধের দাবিতে আবেদন করেছি। ইটভাটাটি প্রশাসনেন অনুমতি ছাড়া কি ভাবে চলছে কিছুই বুঝতে পারছি না। আমরা চাই প্রশাসন এলাকাবাসির কথা চিন্তা করে দ্রুত সময়ে পদক্ষেপ নিবেন।ইটভাটাটির অনুমোদন বা পরিবেশের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে জেএমকে ইটভাটার মালিক মাহাতাব উদ্দীন বলেন, ভাটাটি কয়েকজন মিলে চালাচ্ছি তাদের কাছে খবর নিয়ে জানাতে পারব কাগজের কি অবস্থা। তাছাড়া আমরটা অবৈধ হলে পাশেরটিও অবৈধ। তারা চলছে আমরাও চলছি।ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসাদুল ইসলাম বলেন, জেএমকে ইটভাটার বৈধ কোন কাগজপত্রের নথি জমা নেই। এলাকাবাসির আবেদনটি সংশ্লিষ্ট উপজেলায় ফাটানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ: পীরগাছা থানার চার পুলিশ সদস্য প্রত্যাহার
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page