৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।সোমবার (৪ ডিসেম্বর) ভোরে জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলারের কাছে গুলিবিদ্ধ ওই দুই যুবক। নিহতরা হলেন- উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার আব্দুল বাসেতের ছেলে জহুরুল ইসলাম (২৭)।

গেদুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে কাঁঠালডাঙ্গী সীমান্তে বাংলাদেশি কয়েকজন যুবক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ ৭ থেকে ৮ রাউন্ড গুলি করে। এ সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়। এর মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়ে থাকে। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার গ্রামের লোকজন মোখলেছুর রহমানের পড়ে থাকা নিথর মরদেহ উদ্ধার করে।তিনি আরও বলেন,জহুরুলের মরদেহ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। বুধবার বিএসএফ মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঠাকুরগাঁও-৫০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি এবং অপর মরদেহটি আমাদেরকে খুব দ্রুত ফেরত দেওয়া হবে বলে তারা জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত
পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত।

You cannot copy content of this page