২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
     
             

বিশ্বের মধ্যে টানা চতুর্থবার বিশ্ব পর্যটনে সেরা গন্তব্য খেতাব পেয়েছে মালদ্বীপ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি। 

চারদিকে থই থই লোনা পানির মধ্যে ভারত মহাসাগরে বেসে উঠা বালিকণায়,সৌন্দর্য আর সবুজতায় গড়ে উঠেছে,অপরুপ সুন্দর নীল পানির দেশ মালদ্বীপ টানা চতুর্থবারের মতো পর্যটনে বিশ্বের সেরা গন্তব্যের  খেতাব পেয়েছে পর্যটন শিল্পখ্যাত এ দেশটি।ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের (ডব্লিউটিএ) আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের মোট ১৭টি দেশ।
গত (শনিবার ২ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মালদ্বীপকে  বিশ্বের সেরা পর্যটন শিল্পের জন্য গন্তব্যে বলে  ঘোষণা  করা হয়।মালদ্বীপের সৌন্দর্য দুনিয়াজোড়া মানুষকে মুগ্ধ করে । দেশটিকে পর্যটনের ‘অস্কার’ হিসেবে

আখ্যায়িত করে পুরস্কার প্রদান করে ডব্লিউটিএ।মালদ্বীপ এই অনুষ্ঠানে ডব্লিউটিএর গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড ছাড়াও দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স করপোরেশন (এমএমপিআরসি) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন বোর্ড হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ পুরস্কার পেল মালদ্বীপের এই সংস্থাটি।বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দর হোটেল এবং রিসোর্টের সাতটি পুরস্কারের পেয়েছে দেশটির হুলহুলে বিমানবন্দর হোটেল, বুটিক বিমানবন্দর হোটেল, সাংগ্রি-লা, হোটেল জেন মালে, হানিমুন রিসোর্ট জে এ মানাফারু, বিলাসবহুল হানিমুন রিসোর্ট ভাক্কারু মালদ্বীপ, লাক্সারি আইল্যান্ড রিসোর্ট ভোমুলি, প্রাইভেট আইল্যান্ড রিসোর্ট ভিলা, ওয়াটার ভিলা রিসোর্ট পান্না মালদ্বীপ-স্পা। বিশ্বের সবচেয়ে রোমান্টিক রিসোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে বারোস মালদ্বীপ। (ডব্লিউটিএ) দেশটির সাবেক  পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মাসুমকে চলতি  বছরের সেরা পর্যটন  মন্ত্রী  হিসেবেও মনোনীত করেছেন। দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ড. মৌসুমকে এই পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন
বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি
ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

You cannot copy content of this page