৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনায় দিন দুপুরে সাংবাদিকের বাড়ীতে সশস্ত্র হামলা, আটক হয়নি মুল আসামী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনায় মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী শরীফুল ইসলাম মহুরী এখনও গ্রেফতার হয়নি।ঘটনাস্থল থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটককৃত চারজনকে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাবনা সদর থানার ওসি রওশন আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ গুরুত্বপুর্ন তথ্য দিয়েছে। সেই অনুযায়ী পুলিশ কাজ করছে।পুলিশ জানায়, রোববার (১২ নভেম্বর) দুপুরে বেশকিছু সন্ত্রাসী একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা সাংবাদিকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাসার তালা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে।ঘটনার সময় সাংবাদিক উৎপল মির্জা বাড়িতে ছিলেন না। হামলার ঘটনায় ভীত সন্ত্রস্ত সাংবাদিক উৎপল মির্জার স্ত্রী ফোনে তাকে ঘটনা জানান। তিনি তাৎক্ষনিক পুলিশ সুপারকে জানালে সদর থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করে। এ সময় বাড়ীর বাইরে দাড়িয়ে থাকা অন্যরা পালিয়ে যায়।ভুক্তভোগী সাংবাদিক উৎপল মির্জা বলেন, ‘দুপুরে আমি মাছারাঙা টেলিভিশনের পাবনা অফিসে কর্মরত ছিলাম। এ সময় আমার স্ত্রী কান্নাজড়িত কন্ঠে হামলার ঘটনাটি জানায়। আমি দ্রুত পুলিশ সুপারকে জানালে তিনি সদর থানার ওসিকে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। পরে হামলাকারী বেশিরভাগ পালিয়ে গেলেও চারজনকে আটক করেছে পুলিশ।’এদিকে সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে সশস্ত্র হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনায় কর্মরত সাংবাদিকরা। তারা বলেন, এই হামলার মুল হোতা শরীফুলকে পুলিশ এখনও গ্রেফতার করতে না পারা দু:খজনক।পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই হামলার পেছনে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই। পাশাপাশি পরিবারটির নিরাপত্তায় পুলিশ মোতায়েনের দাবি জানাচ্ছি।’পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ‘সাংবাদিক উৎপল মির্জা বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে রোববার রাতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। সেই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page