৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ডুমুরিয়ার কেসিএস স্কুলের প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক

পূর্ব বিরোধের জের ধরে খুলনার ডুমুরিয়ার খরসঙ্গ, চহেড়া,শোলাগাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের(কেসিএস)প্রধান শিক্ষক কে দূর্বৃত্ত কর্তৃক মারপিট ও হুমকি ধামকির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার শোলগাতিয়া গ্রামে।এ ঘটনায় প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম মোল্লা বাদী হয়ে আজ সোমবার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ডুমুরিয়া থানা পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে,খুলনার ডুমুরিয়া উপজেলার খরসঙ্গ,চহেড়া, শোলগাতিয়া (কেসিএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসিদুল ইসলাম মোল্যা গত রোববার রাত ১১ টার দিকে ব্যক্তিগত কাজ শেষে শোলগাতিয়া বাজার থেকে নিজ বাড়ি খরসঙ্গ গ্রামে যাচ্ছিলেন।এ সময় শোলগাতিয়া খরসঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শোলগাতিয়া গ্রামের ওলিয়ার বিশ্বাসের ছেলে মোঃ ডালিম বিশ্বাসের নেতৃত্বে অজ্ঞাত নামা আরো ৮/১০ জন দূর্বৃত্ত অতর্কিত ভাবে প্রধান শিক্ষক মাসিদুল ইসলামের পথ রোধ করে তাকে মারপিটসহ নানাবিধ হুমকি ধামকি ও গালি গালাজ করতে থাকে।এ সময় প্রধান শিক্ষকের আত্মচিৎকারে স্হানীয় লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে তাকে বাড়ি পৌছায়ে দেয়।এ বিষয়ে প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম জানান,বিষয়টি নিয়ে তিনি ডুমুরিয়া থানা পুলিশ,উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোল্যা আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ কতিপয় সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যে,কমিটি গঠনে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক এবং কমিটির অন্যান সদস্যদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। তারই জের ধরে সন্ত্রাসী ভাড়া করে কে বা কারা হয়তো এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) বলেন, গত রাতে ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক ভাবে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিলো। আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তি আইনগত ব্যবস্হা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page