২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

ডুমুরিয়ার কেসিএস স্কুলের প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক

পূর্ব বিরোধের জের ধরে খুলনার ডুমুরিয়ার খরসঙ্গ, চহেড়া,শোলাগাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের(কেসিএস)প্রধান শিক্ষক কে দূর্বৃত্ত কর্তৃক মারপিট ও হুমকি ধামকির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার শোলগাতিয়া গ্রামে।এ ঘটনায় প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম মোল্লা বাদী হয়ে আজ সোমবার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ডুমুরিয়া থানা পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে,খুলনার ডুমুরিয়া উপজেলার খরসঙ্গ,চহেড়া, শোলগাতিয়া (কেসিএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসিদুল ইসলাম মোল্যা গত রোববার রাত ১১ টার দিকে ব্যক্তিগত কাজ শেষে শোলগাতিয়া বাজার থেকে নিজ বাড়ি খরসঙ্গ গ্রামে যাচ্ছিলেন।এ সময় শোলগাতিয়া খরসঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শোলগাতিয়া গ্রামের ওলিয়ার বিশ্বাসের ছেলে মোঃ ডালিম বিশ্বাসের নেতৃত্বে অজ্ঞাত নামা আরো ৮/১০ জন দূর্বৃত্ত অতর্কিত ভাবে প্রধান শিক্ষক মাসিদুল ইসলামের পথ রোধ করে তাকে মারপিটসহ নানাবিধ হুমকি ধামকি ও গালি গালাজ করতে থাকে।এ সময় প্রধান শিক্ষকের আত্মচিৎকারে স্হানীয় লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে তাকে বাড়ি পৌছায়ে দেয়।এ বিষয়ে প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম জানান,বিষয়টি নিয়ে তিনি ডুমুরিয়া থানা পুলিশ,উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোল্যা আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ কতিপয় সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যে,কমিটি গঠনে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক এবং কমিটির অন্যান সদস্যদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। তারই জের ধরে সন্ত্রাসী ভাড়া করে কে বা কারা হয়তো এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) বলেন, গত রাতে ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক ভাবে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিলো। আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তি আইনগত ব্যবস্হা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ
সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ

You cannot copy content of this page