২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে পদ ছাড়লেন ইউনিয়নের যুবলীগ নেতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

এক মন দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান।
বুধবার (২৫ অক্টোবর) ঢোলারহাট বাজার এলাকায় কয়েকশত মানুষের সম্মুখে তিনি এই ঘটনা ঘটান। ৫০ বছর বয়সী বাবলুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ধর্মপুর এলাকার হোসেন আলীর ছেলে।
২৫ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোন পদ না পাওয়ার ক্ষোভে তিনি এক পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাবলুর রহমান।
বাবলুর দাবি করেন, প্রায় ২৫ বছর ধরে তিনি যুবলীগ করে আসছি। কিন্তু তার পরেও দল আমাকে মুল্যেয়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সাথে ঘোষনা দিচ্ছি আমি আর রাজনীতি করবোনা। এতোদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারন হয়েছি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।
ঢোলারহাট ইউনিয়নের যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, বাবলুর একসময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। সে বহিষ্কৃত, তার ব্যাপারে বেশ কিছু অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন বলেন, আমার কিছু বলার নাই। রাজনীতি ছেড়ে দিয়েছে এটা তার ব্যক্তিগত বিষয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page