২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি। ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাস্তা সংস্কারে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন একতাবন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে রুপ নিলেও কার্যকর পদক্ষেপ নেই ঠাকুরগাঁও পৌর কর্তৃপক্ষের। এ অবস্থায় নগর কমিটি উন্নয়ন সভায় ক্ষুদ্ধ কাউন্সিলরগন। তবে রাস্তার বেহাল আবস্থা দেখে সংস্কার উদ্যোগ জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে যানজোট। শহরে যানবাহনের সংখ্যা বাড়ায় নিয়মিত চলাচলে পৌর এলাকার অধিকাংশ সড়ক পরিনত হয়েছে খালখন্দে। এতে চরম ভোগান্তির শিকার যানবাহন চালক, পথচারি ও স্থানীয়রা।দীর্ঘ দিনেও পৌর কর্র্তৃপক্ষ রাস্তা সংস্কারে উদ্যোগ না নেয়ায় এবার সড়ক সংস্কারের নেমেছে জেলার একতাবন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংঠনের সদস্যরা শ্রমিকদের নিয়ে ঝাড়ু হাতে সড়কের ময়লা আবর্জনা সড়িয়ে বিটুমিন মিশ্রিত পাথর দিয়ে খালখন্দ সংস্কার করছেন। আর এ সংগঠনটির সভাপতি একজন শিক্ষক। তাই জনদূর্ভোগ কমাতে ওই শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে রাস্তা সংস্কারে নেমেছে।এরইমধ্যে পৌর শহরের কয়েকটি সড়কের খালখন্দ সংস্কার করায় স্বাচ্ছন্দে চলাচল করছে পথচারিরা। তাদের এমন কার্যক্রমে খুশি নগরবাসি। অন্যদিকে কয়েক বছর ধরে রাস্তাগুলো সংস্কার না হওয়ায় পৌর কর্তৃপক্ষের নগর উন্নয়ন কমিটির সভায় ক্ষুদ্ধতা প্রকাশ করতে দেখা গেছে কাউন্সিলরদের।এ বিষয়ে আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজের প্রভাষক ও একতাবন্ধন স্বেচ্ছাসেবী প্লাটর্ফমের সভাপতি আব্দুস ছালাম জানান, রাস্তার এমন অবস্থায় সবচেয়ে অসুস্থ্য মানুয়ের কস্ট হচ্ছে দেখে ছাত্রদের সাথে নিয়ে এমন উদ্যোগ গ্রহন করি। বেশকিছু সড়কের খানাখন্দ পুরন করা হয়েছে। এতে যেমন সাধারণ মানুষের ভোগান্তির নিরসন হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরাও এখন ভাল কাজগুলো করে ভবিষ্যতে মানুষের মত মানুষ হয়ে এমন কাজে আগ্রহ দেখাবে। এতে সমাজ ব্যবস্থার কিছুটা হলে উপকারে আসবে বলে মনে করেন তিনি।আর পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা জানান, ছোট ছোট কিছু সড়ক রাজস্ব খাত থেকে সংস্কার করা হলেও বরাদ্দ সংকটে এমন পরিস্থিতির সৃস্টি হয়েছে বলে স্বীকার করেন।পৌর কর্তৃপক্ষে তথ্য বলছে, পৌর এলাকায় একশ ৯৫ কিলোমিটার রাস্তা রয়েছে। এরমধ্যে পাকা করা হয়েছে ১৩৫ কিলোমিটার। বাকি সড়ক এখনো কাঁচা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page