২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কবিতা:মাইলস্টোন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি:প্রিয়াংকা নিয়োগী,কোচবিহার,ভারত >>>
__________________
আকাশে দৃষ্টি বিরাজমান,
একই পলকে তাকিয়ে রই সেই মহাকাশে,
যেখানে শুধুই আমি আমার নীলাভোয় মিলিয়ে যেতে পারি,
আশা রাখতে পারি সেই সুদূরের পথে পাড়ি দেবার,
“একদিন পৌঁছবো মাইলস্টোনে”।
মাইলস্টোন নামটি শুনেছি অনেকবার,
ওখানে কি আছে জানার জন‍্য মন ব‍্যাকুল হয়েছে বহুবার।
পৌঁছলেই বুঝতে পারব সেখানে কি আছে?
একদিনে পৌঁছনো সম্ভব নয় তাও জানি,
ধৈয‍্যের সাথে কাজ করে গেলে অবশ‍্যই পারব।
শানিত কাজ উজ্জ্বল করবে বংশের নাম,
দেশের নাম।
তবে হ‍্যাঁ রাস্তাটা নিজেকেই তৈরী করে নিতে হবে,
আসবে অনেকে বাধা হয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন‍্য,
তবে আমাকে শক্ত থাকতে হবে,
উদ্দেশ‍্য ও লক্ষ‍্যে পৌছঁনোর শেকলে আমায় নিজেকে বেধে রাখতে হবে।
এমন শক্ত করে কষে বেধে রাখতে হবে নিজেকে,
যাতে কোনো ঝোড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যেতে না পারে।
আসবে কিছু কথার দ্বারা মনে সুরসুরি দিয়ে,
মনকে গলিয়ে দিয়ে নীচু করতে ।
কথার তরোয়াল নিয়ে ক্ষত বিক্ষত করতে মন,
হৃদপিন্ড যাতে ব‍্যাথায় কুকরে যায়,
মননিবেশ অন‍্যদিকে সড়ানো যায়,
চেষ্টা চালাবে অনেকেই।
সুরসুর দেওয়া কথার মাঝে ভাজে ফেলতে চেষ্টা করবে,
কথার ভাজে যাতে ভাবনাগুলো ভাজ করে দেওয়া যায় তার চেষ্টায় আষ্টেপৃষ্ঠে থাকবে কতিপয়।
মনকে তেমনভাবেই শক্তপোক্ত রাখতে,
কঠিন থেকে কঠিন থাকতে হবে,
নিজের উদ্দেশ‍্য ও লক্ষকে বাস্তব চরিতার্থ করার জন‍্য।

কাচেরগুড়ো ছেটানোর জন‍্য কিছু লোক চলে আসবে সুযোগবুঝে,
কাচেরগুলো ধূলিসাৎ হয়ে যাবে হয়তো সেই শেকলের আঘাতে।
মনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আসবে কেউ সময়ের সাথে।
মনের শক্তির উথান যোগাতে পাশে থাকবে কেউ নীরবে।

আগুনও পোড়াতে আসলে যেন,
সেই আগুন নিজেই পুড়ে যায় সেই শেকলের কাছে।
তুষারপাত কিছুতেই দমাতে পারবে না,
বরং ঐ শেকলের কাছে নিজেই দমবে ও মিশে যাবে।
এত যত্ন করে গড়া লক্ষ‍্য ও উদ্দেশ‍্যের গন্তব‍্যে পৌঁছেই যেন তার ছুটি নেই,
সেখান থেকেতো নতুন গন্তব‍্যে পৌছাঁনোর নক্সা কাটা,
আবারও নতুন যাত্রা শুরু,
সব বাধা পার করে –
পৌঁছাবোই মাইলস্টোনে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page