২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কাল প্রত্যুষে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে ফাতিমা পারভীন

কাল প্রত্যুষে যখন সূর্যোদয় আসবে
একটু একটু আলো ফুটবে এই শহরে
দেখো তুমি, যাত্রা শুরু হবে তখন
সঙ্গীহীন যাত্রাপথে চিরনিদ্রায় শায়িত হব
তখন ছুটে এসো, তোমার জন্য
বুকের গহীনে লুকায়িত ক্ষতকে
আরও বেশি প্রগাঢ় করেছে শূন্যতা
এই শহরের প্রত্যেকটি অলিগলিতে
যখন একাকী বিষন্ন ভগ্নহৃদয়ে
রাতের অন্ধকারে মিলিয়ে যাই
কোনটা আমি আর কোনটা রাত
একদমই ঠিক করা যায়না
চোখ বন্ধ করে আরো অভিমানে
বাকশক্তি হারিয়ে ফেলেছি
যখন শুনেছি আমি ছাড়া ভালো আছ তুমি
ঠিক সেদিন থেকেই মৃতের মতো বেঁচে ছিলাম ।

প্রতিদিন কবিতা লিখেছি তোমার নামে
প্রাণের স্পন্দনে কত শত কবিতায় কেঁদেছি
কিছু কবিতা শূন্যতা সৃষ্টি করে
আবার কবিতায় কল্পনাও আসে
রঙিন প্রচ্ছদে নতুন শব্দমালা দিয়ে
নিজেকে মুছে ফেলেছি
জীবনকে দেখেছি অতি নিকটে
কল্পনায় রঙিন ক্যানভাসে স্মৃতিরা জাগ্রত
এখন আর কবিতা লেখা হয়না
প্রতিটি শব্দমালায় লাল দাগ লাগে
এখন কবিতা অন্ধকারে মিলিয়ে যায়
কাল প্রত্যুষে যখন সূর্যোদয় আসবে
একটু একটু আলো ফুটবে এই শহরে
ঠিক তখন অন্য ভুবনে হারিয়ে যাব আমি
সমস্ত শব্দমালা থামিয়ে দিয়ে
আমার আমিকে এভাবেই ঢেকে দিতে চাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page