২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দলীয় নেতাকর্মীকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে পুলিশ ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্য নেতাকর্মীদের মারপিট করার ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন অভিযোগ করে বলেন, তারুণ্যের রোড মার্চ প্রস্তুতি সভা উপলক্ষে সরকারের পদত্যাগের দাবিতে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস এর নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যার পর বিএনপি কার্যালয় চত্এবর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পার্টি অফিসে প্রবেশ করতেই কয়েকজন পুলিশ সদস্য অতি উৎসাহীত হয়ে ছাত্রদলের সভাপতিসহ কয়েকজনকে বেধরক মারপিট করে। যা অনাকাঙ্খিত ও নিন্দনীয়।তাতে তারা ক্ষান্ত হননি রাতে দলীয় নেতাদের বাসায় বাসায় তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় পুলিশ একজনের বাসা থেকে মোবাইল নিয়ে গেছে। রাতেই আটক করা হয়েছে দুই নেতাকে। তারা মারপিট করে তারাই আবার নেতাকর্মীদের নামে মামলা দেয়ার পায়তারা করছে। শুধু তাই নয় নেতাকর্মীদের মারপিট করে উল্টো তিনজন পুলিশ সদস্য আহতের নাটক করে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। যাতে মামলা করতে সুবিধা হয়। যা কখনো মেনে নেয়া হবে না। বিষয়টি দুঃখজনক জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি করে। সেই সাথে মিথ্যা মামলা দেয়া হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি জেলা বিএনপি নেতাদের। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page