২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ “কাব শিক্ষক” নির্বাচিত হলেন মাহাফুজুর রহমান চৌধুরী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩ এ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চাম্বল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মাহাফুজুর রহমান চৌধুরী।তরুন উদ্যোমী সৃজনশীল প্রতিভার অধিকারী মেধাবী এই শিক্ষক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্র ছাত্রীদের সূপ্ত মননে দেশ, মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ সৃষ্ঠির লক্ষ্যে আন্তর্জাতিক স্কাউট আন্দোলনের থীম নিয়ে “কাব আন্দোলন” বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাঁছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারায় এ বিদ্যালয়ের ছাত্র ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শাপলা কাব এ্যাওয়ার্ড গ্রহন করেন এবং ২০২২ সাল পর্যন্ত মাহাফুজুর রহমানের নেতৃত্বে চাম্বল সরকারী পারাথমিক বিদ্যালয় থেকে ৮ জন ছাত্র ছাত্রী শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেন। কাব শিক্ষক মাহাফুজুর রহমান চৌধুরীর নেতৃত্বে, তত্বাবধান ও পরিচর্যায় চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাব/স্কাউট আন্দোলন বেশ জনপ্রিয়।শিক্ষক মাহাফুজুর রহমান চৌধুরী বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার ইজ্বত আলী চৌধুরী বাড়ীর সাবেক প্রথিতযশা শিক্ষক মরহুম মাষ্টার মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সালমা খানমের সন্তান। মাহাফুজুর রহমান চৌধুরীর ৫ ভাই ৪ বোনের মধ্যে ৩ ভাই সরকারি চাকুরীজীবি, ২ ভাই প্রবাসী এবং ১ বোনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ব্যক্তিজিবনে তিনি বিবাহিত, ২ মেয়ে ও ১ ছেলের জনক।২০০৬ সালের ২ জুলাই মাহাফুজুর রহমান চৌধুরী সহকারী শিক্ষক হিসাবে উপজেলার চাম্বল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে যোগদান করার মাধ্যমে চাকরী জিবন শুরু করে আজোবধি সুনাম ও সুখ্যাতির সাথে শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীদের প্রিয়জন হয়ে এখনো একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।উপজেলা শ্রেষ্ঠ কাব শিক্ষক এ্যাওয়ার্ড অর্জনের পর প্রতিক্রিয়া জানতে চাইলে মাহাফুজুর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব আন্দোলন সরকারের দারুন ও সময়োপযোগী কর্মসূচী। এই কাব’র মাধ্যমে কোমলমতি শিশুদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্বের গুনাবলী ও দেশপ্রেম সৃষ্ঠি হচ্ছে। এমন গঠনমুলক কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে স্বিকৃতি অর্জনে নিঃসন্দেহে তিনি খুশি। তাঁর এ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি তার বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী, পরিচালনা পর্ষদ ও উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, কাব-স্কাউটস আন্দোলন একটি আন্তর্জাতিক ও শিক্ষামূলক কার্যত্রম। শিশু কিশোর ও যুবকদের লেখা পড়ার পাশা পাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তাদের আত্নপ্রত‍্যয়ী, পরোপকারী, আত্ননির্ভরশীল হয় গড়ে তুলতে আগামীতে সবার সহযোগীতা কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page