২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

দৈনিক সাগরকূলের সম্পাদক নেছার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>>ডিজিটাল নিরাপত্তা আইন এর পরিপূর্ণ সংস্কার ও বাস্তবায়ন এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন বন্ধ সহ সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র সাবেক সহ-সভাপতি, বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূলের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন সহ দুই সাংবাদিক এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামালা প্রত্যাহারের দাবিতে, আজ ৩১ আগষ্ট জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরগুনার বামনা উপজেলায় গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান অনুষ্ঠানে সরকার দলীয় দু পক্ষের হাতাহাতির ঘটনার সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্ধে ররিশাল বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম। মামলায় উল্লেখিত হাতাহাতির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাৎখনিক সারাদেশের মানুষ দেখতে পাওয়ার পরেও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানি মূলক মামলা অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা।

মানববন্ধনের সাথে একত্মতা ঘোষণা করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খাইরুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচি অ্যাডভোকেট মিজানুর রহমান, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি ঢাকা এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক সংঘঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন অতি দ্রুত নেছার উদ্দিন সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশে সাংবাদিকরা আন্দোলনে নামতে বাধ্য হবো।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জালাল উদ্দিন জুয়েল। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক চ্যানেলে গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জামাল শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং সাগরকূলে নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ প্রমুখ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page