১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হামের টিকা থেকে বঞ্চিত ১৬ লাখ শিশুকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সৌদি আরবের তিন বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা আজকের দিনের গুরুত্বপূর্ণ ৫ খবর: সরকারি বেতন বৃদ্ধি ও তারেক রহমানের ভারত সফর
আন্তর্জাতিক:
কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায়
     
             

মালদ্বীপে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি,

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ১৫ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল সারে দশটায়, বাংলাদেশ
হাইকমিশনের হলরুমে দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ্,পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে ১৫ আগস্ট কাল রাতে নিহত বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অতঃপর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর প্রেরিত বাণীসমূহ পাঠ করেন, যথাক্রমে মিশনের কাউন্সেলর(শ্রম) জনাব মো: সোহেল পারভেজ, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কন্সুলার সহকারী জনাব ময়নাল হোসেন ও কল্যাণ সহকারী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। আলোচনাপর্বে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে শোক দিবস উপলক্ষ্যে বক্তব্য প্রদান করেন জনাব দুলাল মাতবর, জনাব হান্নান খানঁ কবির ও ব্যবসায়ী মো: মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন ও সহ সভাপতি মোঃ মনির হোসেন, বক্তারা বঙ্গবন্ধুর নেতৃত্ব ও গুনাবলীর বিষয়ে আলোচনা করেন। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবী জানান। জাতির পিতা বঙ্গবন্ধুর ঘটনাবহুল রাজনৈতিক জীবন ও শোক দিবস উপলক্ষ্যে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে জাতির পিতার সাফল্যময় সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে ১৫ আগস্টে শাহাদাতবরনকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও পরিবারের সদস্যদের স্বরণ করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
মান্যবর হাইকমিশনার উল্লেখ করেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৫ আগস্ট ১৯৭৫ তারিখে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবাসী ইমাম ও খতিব মাওঃ মোঃ তাজুল ইসলাম, অনুষ্ঠানে দুতালয়ের কল্যাণ সহকারী আল মামুন পাঠান সহ,হাইকমিশনের সকল কর্মকর্তা, কর্মচারী এবং মালদ্বীপ শাখা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪ আগস্ট ২০২৩ তারিখে মালদ্বীপের রাজধানীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নারী ও শিশুদের জন্য হাইকমিশন হলরুমে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত চলচ্চিত্র প্রদর্শনীতে “মুজিব ভাই” শীর্ষক এনিমেটেড চলচ্চিত্র ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনার মহোদয়ের সহধর্মীনী মিসেস নাওমী নাহরীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নারী ও শিশুরা অংশ গ্রহন করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি
যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান

You cannot copy content of this page