২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

বিদেশে বসেও ইসলাম বিরোধী প্রচার চালাচ্ছে মোঃ সাব্বির হোসেন॥ এলাকাবাসীর বিচারের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শরীয়তপুর প্রতিনিধিঃ>>> শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতে বসেও ইসলাম বিরোধী প্রচার চালাচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাইজপাড়া গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৯)। বর্তমানে সে ফ্রান্সে বসেও ইসলাম বিরোধী নানা রকম প্রচার-প্রচারনা চালাচ্ছে তার নিজস্ব ফেইসবুক আইডিসহ বিভিন্ন পেইজ সৃজন করে। দেশে থাকতেও মোঃ সাব্বির হোসেন এলাকায় বসে ইসলাম সম্পর্কে নানা রকম কটুক্তি করে ও ফেইসবুকের মাধ্যমে ইসলাম সম্পর্কে নানা রকম অপপ্রচার চালায়। এ নিয়ে স্থানীয় আলেম ওলামাগণ মোঃ সাব্বির হোসেনের বিচার চেয়ে এলাকায় মিটিং, মিছিল, সভা, সমাবেশ করেছে। তারা ইসলাম সম্পর্কে অপ প্রচারের অভিযোগে মোঃ সাব্বির হোসেনের কঠোর বিচার দাবি করে। স্থানীয় আলেম ওলামারা স্থানীয় নানা পুলিশের কাছেও এ বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও আলেম ওলামাদের চাপের মুখে দেশ থেকে পালিয়ে ফ্রান্সে যায় সাব্বির। সেখানে বসেও মোঃ সাব্বির হোসেন ইসলাম বিরোধী নানামুখী প্রচারণা চালায়। এই কারণে দেশে তার পরিবারও নানামুখী চাপে রয়েছে। এলাকাবাসীর দাবি ইসলামের বিরুদ্ধে প্রচারকারী মোঃ সাব্বির হোসেন যেখানেই থাকুক তার যথাযথ বিচার করা হোক অথবা আইনী প্রক্রিয়ার মাধ্যমে দেশে এনে তার উপযুক্ত বিচার করা হোক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page