১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে বঙ্গবন্ধু – বঙ্গমাতা অনূর্ধ্ব- ১৭ ফুটবল ট্রুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা অনূর্ধ্ব -১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন  হয়েছে। ১০ই জুলাই সোমবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার ফেরিঘাট এলাকায় ক্যাপ্টেন রশিদ মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মেয়েদের ম্যাচে সুগন্ধা এফসি ১-০ গোলে উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ফতেপুর ইউনিয়ন দরবস্ত ইউনিয়নের মুখোমুখি হয়, নির্ধারিত সময়ে গোল ০ থাকায় টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দরবস্ত ইউনিয়ন।ম্যাচ শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা  ক্রীড়া সংস্থার সভাপতি আল-বশিরুল  ইসলামের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন প্রাথমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের জৈন্তাপুর ফুটবলের সুনাম জাতীয় পর্যায়ে প্রশংসিত, ২০২৩ মৌসুমে উপজেলা পর্যায়ে ভাল পারফরম্যান্সকারীদের সমন্বয়ে উভয় দলের পূ্র্নাঙ্গ টিম গঠন করে জেলা পর্যায়ে অংশগ্রহনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিপামনি দেবী, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক আহমদ, উপজেলা আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদক জালাল মেম্বার, সহ-প্রচার সম্পাদক আঃরহমান, কৃষকলীগের আহ্বায়ক আঃমন্নান, যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতিরিক্ত আমিন আহমদ, কয়সর আহমদ, শাহিন আহমদ, রুবেল শরিফ, আব্দুল কাইয়ুম সহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য, উভয় দলের কতৃপক্ষ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page