২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি। ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলার মানুষের নিরাপত্তা সহ সীমান্ত জনপদ এই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী নিষ্টার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছে।স্থানীয় সাংবাদিক সহ সচেতন নাগরিকদের প্রতি মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পুলিশ বাহিনী-কে সহযোগিতার আহবান জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ।১০ ফেব্রুয়ারি শনিবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত বিষয়ক এক প্রেস-ব্রিফিং তিনি এসব কথা বলেন। তিনি জানান, জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স, টিম সম্মিলিত ভাবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাণপন চেষ্টা এবং সীমান্তে চোরাচালান বিরোধী চলমান অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা চোরাই পন্য নিয়মিত।আটক করা হচ্ছে।সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।প্রেস-ব্রিফিং কালে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর সাহিদ মিয়া,পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, এসআই মহিবুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিং-য়ে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সদস্য সালমান শাহ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, দৈনিক দিনরাত পত্রিকার প্রতিনিধি সোহেল আহমদ, দৈনিক আলোকিত সিলেটের ফটোগ্রাফার হোসেন আহমদ উপস্থিত ছিলেন।সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি উপজেলায় আলোচিত প্রবাসী’র গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি হওয়া গরু উদ্বার সহ সীমান্তে চোরাচালান বিরোধী এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান জোরধার করার আহবান জানান।সড়ক দুঘটনায় ৪ জন তরুন ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় জৈন্তাপুর হাসপাতালে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ টিম জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স-কে ধন্যবাদ জানানো হয় । মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যে কোন ঘটনার বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করতে সাংবাদিক নেতারা সহকর্মীদের প্রতি আহবান জানান।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে জৈন্তাপুরের অতীত-ঐতিহ্য আত্মমর্যাদা ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। ভারতীয় তীর-জুয়া খেলা বন্ধ, মাদক নিয়ন্ত্রনে পুলিশের টহল জোরদার করতে এবং সরকারি জায়গা থেকে গভীর গর্ত করে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।সিলেট তামাবিল সড়কের হরিপুর, দরবস্ত চিকনাগুল, রাংপানি বাংলা বাজার সহ উপজেলা সদরের বাস-স্টেশন এলাকায় যানজট নিরসনে ব্যাটারী চালিত টমটম ও সিএনজি গাড়ির নিয়ন্ত্রণ এবং দরবস্ত বাজার সহ উপজেলা সদরের কয়েক’টি চিহৃিত স্থানে নিয়মিত মাদক বিরোধী অভিযান করতে পুলিশের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page