১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মহাদেবপুরে ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই আটক ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে মামুনুর রশিদ মামুন (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত মামুন নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আলেফের ছেলে।রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নওহাটা এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মামুন সিমেন্টের খুঁটি তৈরি করে বিক্রি করতেন। গত শনিবার মামুন খুটি বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে খুঁটি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে যায়। সেখানে কাজ শেষে গত সন্ধ্যায় ওই ট্রাকেই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে কল দিলে তা বন্ধ পায়। পরদিন তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। নওগাঁ সদর থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ সকালে অভিযান চালিয়ে নওগাঁ সদর থেকে কুমুরিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে ট্রাকের চালক সুমন (২৮) ও তার সহকারী উল্লাসপুর গ্রামের ছানার ছেলে সজিবকে (১৯) আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের নওহাটা (চৌমাশিয়া) এলাকার আব্দুল জলিল কোল্ড স্টোর সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ট্রাক চালক ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা মামুনকে হত্যা করে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করে। মামুনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page